সাংহাই ও নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): চিনের শেয়ার মার্কেটে ফের ধস| এবার সূচক পড়ল অন্তত ৭ শতাংশ| যার ফলে বৃহস্পতিবারের জন্য চিনের শেয়ার বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়| চিনে কোনও সংস্থার পাঁচ শতাংশের বেশি শেয়ার আছে এমন বিনিয়োগকারীদের কেনাবেচার ক্ষেত্রে বিধি নিষেধের মেয়াদ ফুরোচ্ছে শুক্রবার| তার জেরেই এই পতন কি না, খতিয়ে দেখা হচ্ছে| এদিকে, চিনের শেয়ার মার্কেটে ধসের কারণে দেশের অর্থনীতিতে কোনও প্রভাব পড়েছে কি না, সেদিকে নজর রাখছে ভারত|
ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলার সম্ভাবনা জাগিয়ে গত ১১ বছরের মধ্যে সবচেয়ে কমেছে অপরিশোধিত তেলের দাম| ব্যারেল প্রতি তেলের দাম দাঁড়িয়েছে ৩৫ ডলারের কম| ইরান ও সৌদি আরবের মধ্যে দ্বন্দ্ব বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামকে পিছন দিকে টানছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে|
বন্ধ চিনের শেয়ার বাজার, ধসের কারণে সিদ্ধান্ত
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















