News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত ইনক্রেডিবলই থাকবে, মন্তব্য আমির খানের
Image

ভারত ইনক্রেডিবলই থাকবে, মন্তব্য আমির খানের

aamir khanমুম্বই, ৭ জানুয়ারি (হি.স.): আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকি বা নাই থাকি, ভারত ইনক্রেডিবলই থাকবে| এমনই মন্তব্য করলেন বলিউড অভিনেতা আমির খান| ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ থেকে সরানো নিয়ে নিজের প্রতিক্রিয়ায় আমির বলেন, `আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকি বা নাই থাকি, ভারত ইনক্রেডিবলই থাকবে| এবং এমনই থাকা উচিত|’
বুধবারই জানা যায় ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ থেকে সরানো হয়েছে আমির খানকে| খবরটি সামনে আসার পরই দেশজুড়ে বিতর্ক শুরু হয়| শোনা যায়, অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় সরতে হয়েছে আমির খানকে| তবে পর্যটন মন্ত্রকের তরফে জানানো হয়, আমিরকে সরানো হয়নি| সংশ্লিষ্ট বিজ্ঞাপন সংস্থার সঙ্গে চুক্তি শেষ হয়েছে সরকারের| সেই চুক্তি আর পুনর্নবীকরণ করা হবে না|
এরপর বৃহস্পতিবার, আমির এই বিষয়ে তাঁর মতামত জানান| তিনি বলেন, ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি থাকুন বা নাই থাকুন, ভারত ইনক্রেডিবলই থাকবে| সঙ্গে তিনি এও জানান, সরকারই ঠিক করবেন কোনও ক্যাম্পেনে ব্র্যান্ড অ্যাম্বাসাডর থাকবেন কি না| আর থাকলে কে বা কারা থাকবেন| সরকার যে তাঁর সঙ্গে কাজ করতে চাইছে না, এর জন্য তাঁর ক্ষোভ নেই| সরকারের এই সিদ্ধান্তকে তিনি শ্রদ্ধা করেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top