News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার স্বামী, গৃহবধূ ধর্ষিতা, জেলে যুবক
Image

স্ত্রীকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার স্বামী, গৃহবধূ ধর্ষিতা, জেলে যুবক

lock upনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানয়ুারি৷৷ স্ত্রীকে হত্যার চেষ্টায় জড়িত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তার নাম রাজু দেবনাথ ওরফে মিঠুন৷ বাড়ি মহিলা থানা এলাকার মনুবাজারে৷ এদিকে, বাইখোরা থানাধীন কোয়াইফাং এর জঙ্গলে দুই সন্তানের জননীকে ধর্ষণের দায়ে আটক মধুকৃষ্ণ ত্রিপুরাকে ১৪ দিনের জেল হাজতে পাঠানো হয়েছে৷ দক্ষিণ ত্রিপুরা জেলার মনুবাজার থানার রাজু দেবনাথ ওরফে মিঠুন তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রে কুপিয়ে গুরুতরভাবে জখম করে৷ এব্যাপারে বিলোনিয়া মহিলা থনায় মামলা গৃহীত হয়৷ অভিযোগমূলে পুলিশ অভিযুক্ত স্বামীকে গতকাল রাতে মনু বাজার থেকে আটক করে৷ আজ তাকে আদালতে সোপর্দ করে৷ তাকে ৫ দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর জন্য আদালতে আবেদন জানিয়েছিল পুলিশ৷ আদালত পুলিশের কাছে মামলার সিডি তলব করেছে৷ অভিযুক্ত স্বামীকে একদিনের জন্য জেল হাজতে পাঠানো হয়৷
এদিকে, গত ১লা জানুয়ারি বাইখোরা থানাধীন কোয়াইফাং এলাকায় জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ধর্ষিতা হয়েছিল দুই সন্তানের জননী৷ ধর্ষকের বিরুদ্ধে বাইখোরা থানায় মামলা দায়ের করা হয়৷ বাইখোরা থানার পুলিশ রাতেই অভিযুক্ত মধুকৃষ্ণ ত্রিপুরাকে গ্রেপ্তার করে৷ তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত থেকে তাকে ১৪ দিনের জেল হাজতে পাঠানো হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে বলে খবর৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top