নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ হ্রাস করায় হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের প্রস্তুতির কাজ প্রলম্বিত হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ শুক্রবার মুখ্যমন্ত্রী হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনটির সর্বশেষ প্রস্তুতি খতিয়ে দেখতে মানিক সরকার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ পরিদর্শনে যান৷ [vsw id=”vHorXEVw8rU” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]মুখ্যমন্ত্রীর সাথে শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী, মুখ্যসচিব প্রমুখও ছিলেন৷ মুখ্যমন্ত্রী শুক্রবার হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণটি পরিদর্শনে যান৷ সেখানে তিনি মেলা প্রাঙ্গণের যাবতীয় নির্মাণ কাজগুলি ঘুরে দেখেন৷ পরিদর্শণকালে তিনি বিভিন্ন কাজ সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে বিশদভাবে জেনে নেন৷ এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, রাজ্যের মুখ্যসচিব ওয়াই পি সিং, আধিকারিক এম নাগরাজু প্রমুখ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার জানান, মেলা প্রাঙ্গণের কাজ এগুচেছ৷ ২০১৬ সালের ডিসেম্বর মাসে এর কাজ শেষ হবে৷ মুখ্যমন্ত্রী অভিযোগের সুরে জানান, কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়ায় নির্মাণ কাজ প্রলম্বিত হচ্ছে৷
উল্লেখ্য, গত ৫ বছর যাবত হাঁপানিয়াস্থিত মেলা প্রাঙ্গণের নির্মাণ কাজ চলচে৷ মেলা প্রাঙ্গণে গেস্ট হাউস, সুইমিং পুলের ব্যবস্থাও থাকবে৷ গোটা প্রকল্পটির নির্মাণ কাজ সমাপ্ত করতে একশ কোটি টাকা ছাড়িয়ে যাবে৷
হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গন পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















