News Flash

  • Home
  • Uncategorized
  • হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গন পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী
Image

হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গন পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

CM Hapaniaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ হ্রাস করায় হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের প্রস্তুতির কাজ প্রলম্বিত হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ শুক্রবার মুখ্যমন্ত্রী হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনটির সর্বশেষ প্রস্তুতি খতিয়ে দেখতে মানিক সরকার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ পরিদর্শনে যান৷ [vsw id=”vHorXEVw8rU” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]মুখ্যমন্ত্রীর সাথে শিল্প ও বাণিজ্য মন্ত্রী তপন চক্রবর্তী, মুখ্যসচিব প্রমুখও ছিলেন৷ মুখ্যমন্ত্রী শুক্রবার হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণটি পরিদর্শনে যান৷ সেখানে তিনি মেলা প্রাঙ্গণের যাবতীয় নির্মাণ কাজগুলি ঘুরে দেখেন৷ পরিদর্শণকালে তিনি বিভিন্ন কাজ সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে বিশদভাবে জেনে নেন৷ এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, রাজ্যের মুখ্যসচিব ওয়াই পি সিং, আধিকারিক এম নাগরাজু প্রমুখ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার জানান, মেলা প্রাঙ্গণের কাজ এগুচেছ৷ ২০১৬ সালের ডিসেম্বর মাসে এর কাজ শেষ হবে৷ মুখ্যমন্ত্রী অভিযোগের সুরে জানান, কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়ায় নির্মাণ কাজ প্রলম্বিত হচ্ছে৷
উল্লেখ্য, গত ৫ বছর যাবত হাঁপানিয়াস্থিত মেলা প্রাঙ্গণের নির্মাণ কাজ চলচে৷ মেলা প্রাঙ্গণে গেস্ট হাউস, সুইমিং পুলের ব্যবস্থাও থাকবে৷ গোটা প্রকল্পটির নির্মাণ কাজ সমাপ্ত করতে একশ কোটি টাকা ছাড়িয়ে যাবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top