News Flash

thief

ছিনতাইবাজেরকবলেপড়েটাকাপয়সাসহ্রুরীনথিহারালেনবাংলাদেশীপর্যটক

আগরতলা,১০ আগস্ট: চুরি ছিনতাই-র ঘটনা ক্রমেই বেড়ে চলেছে রাজ্যেএবার ছিনতাইবাজদের খপ্পরে পড়লো বাংলাদেশি পর্যটকছিনতাইবাজরা তাদের কাছ থেকে নিয়ে গেলো টাকা পয়সা সব কিছুই ঘটনা তেলিয়ামুড়ায়।তেলিয়ামুড়া রেলস্টেশন চত্বরে ছিনতাই বাজের খপ্পরে পড়ে জরুরী নথি সহ টাকা পয়সা খোয়া গেল  ২ বাংলাদেশি পর্যটকের, ঘটনা বৃহস্পতিবার দুপুর নাগাদ। আশরাফ হোসেন এবং মাহমুদুল্লাহ হাসান নামের দুই বাংলাদেশি পর্যটক ভারতে এসেছিলেন চলতি মাসের ৫ তারিখ। ভারতে অবস্থানকালে শিলং,গৌহাটি সহ বিভিন্ন জায়গাতে ভ্রমণ করেছেন এই দুই পর্যটক। অবশেষে আগরতলা হয়ে বাংলাদেশ ফিরে যাবার পথে ঘটল অঘটনঅভিযোগ, ট্রেনে করে যাওয়ার সময় তেলিয়ামুড়া রেলস্টেশনে ঢোকার একটু আগে চলতি ট্রেন থেকে অজ্ঞাত পরিচয় এক যুবক তাদের মধ্যে মাহমুদুল্লাহর সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। ঘটনায় হতবাক দুই তরুণ বাংলাদেশী পর্যটক।এরপর স্থানীয়দের সহায়তায় তেলিয়ামুড়া থানায় এসে সংশ্লিষ্ট ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন দুই বাংলাদেশী পর্যটক। সাংবাদিকদের সাথে কথা বলার সময় পর্যটকদের দাবি,, তাদের যে ব্যাগটা ছিনতাই করা হয়েছে তার মধ্যে আন্তর্জাতিক এ.টি.এম কার্ড সহ তাদের প্রয়োজনীয় বেশ কিছু কাগজপত্র এবং ভারত ও বাংলাদেশের কিছু টাকা ছিল। পাশাপাশি তাদের আবেদন  থানা কর্তৃপক্ষ উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করে তাদের এই প্রয়োজনীয় কাগজপত্র গুলো সহ ব্যাগ উদ্ধার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা যেন পালন করে।  বাংলাদেশ থেকে দুই পর্যটক ভারতে ঘুরতে এসে ফিরে যাবার পথে তেলিয়ামুড়ার মতো জায়গায় এভাবে ছিনতাইবাজদের খপ্পরে পড়ার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে সর্বত্রই।

ByByadmin Aug 10, 2023

রাতের আঁধারে ডাকাতের হন বাড়িতে , হাত পা বেঁধে স্বর্ণালংকার সহ সমস্ত কিছু হাতিয়ে নিয়ে যায় ডাকাতের দল, ঘটনা বক্সনগর

আগরতলা, ৬ আগস্ট : রাজ্যে থেমে নেই চুরি ডাকাতির মত ঘটনা। রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া হওয়ার…

ByByadmin Aug 6, 2023

চুরির ঘটনায় জর্জরিত গোটা রাজ্য, প্রশাসন নীরব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ রাজ্যে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েই চলেছে। প্রায় প্রতিরাতে কোন না কোন স্থানে চুরির…

ByByadmin Aug 2, 2023

তেলিয়ামুড়ায় রামঠাকুর মন্দিরে চুরি, প্রণামী বাক্সের টাকা পয়সা লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷বাড়িঘর দোকানপাটে চুরির ঘটনা সংঘটিত করার পাশাপাশি বিভিন্ন মন্দিরে চুরির ঘটনা দিনের পর দিন…

ByByadmin Jul 30, 2023
Image Not Found

মহারাষ্ট্রের থানে এবং নভি মুম্বইয়ের স্কাইওয়াকে ২টি ডাকাতি

থানে, ২০ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের থানে এবং নভি মুম্বইয়ের স্কাইওয়াকে ২টি ডাকাতির ঘটনা প্রকাশ্যে এসেছে। সোমবার পুলিশ আধিকারিক…

ByByadmin Nov 20, 2023

দীপাবলির রাতে শহরে দুঃসাহসি চুরি

আগরতলা,১৩ নভেম্বর :  দীপাবলির রাতেও শহরে চুরি থেমে নেই। গতকাল রাতে বাড়ির মালিকের অনুপস্থিততে হাত সাফাই করল চোরের…

ByByadmin Nov 13, 2023
Scroll to Top