News Flash

Image

রায়গঞ্জে গয়নার দোকানে ডাকাতি

কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.) : রাত পোহালেই নববর্ষ । কিন্তু তার আগেই শুক্রবার সংক্রান্তির দুপুরে গয়নার দোকানে ডাকাতি । অভিযোগ উঠেছে, দিনে দুপুরে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ শহরে । এদিন একদল দুষ্কৃতী শহরের শিলিগুড়ি মোড় সংলগ্ন একটি গয়নার দোকানে হামলা চালিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ । ঘটনাস্থলে হাজির হয় রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী । ঘটনাকে কেন্দ্র করে চৈত্র সংক্রান্তিতে রায়গঞ্জ শহরে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ ।

স্থানীয় সূত্রের খবর, রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত ওই বেসরকারি জুয়েলারি দোকানটিতে প্রতিদিনের মতোই এদিনেও দোকানে কাজ করছিলেন কর্মচারীরা। নববর্ষের আগে দোকানে ভিড় জমছিল ক্রেতাদেরও। সেই সময় হঠাৎ একদল দুষ্কৃতী দোকানের ভেতর প্রবেশ করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাট চালাতে থাকে বলে অভিযোগ। প্রকাশ্যে এমন ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েন দোকানের কর্মচারী ও ক্রেতারা। বেশ কয়েক মিনিট লুঠপাট চালিয়ে দুষ্কৃতীরা দোকানের বাইরে বেরিয়ে এসে বোমাবাজি ও গুলি চালাতে থাকে বলে অভিযোগ। পরবর্তীতে বোমাবাজি করতে করতেই দুষ্কৃতীদল এলাকা ছেড়ে চম্পট দেয়। দিনের আলোয় অতর্কিতে এমন ঘটনা ঘটে যাওয়ায় হতবাক হয়ে পড়েন সকলে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক তড়িৎ লাহিড়ী , চেম্বার অফ কমার্সের সম্পাদক শংকর কুণ্ডুসহ অন্যান্যরা। ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। দিনের বেলায় এমন ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে সমগ্র শহর জুড়ে। আসে পাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Releated Posts

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top