News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে ডাকাতের হন বাড়িতে , হাত পা বেঁধে স্বর্ণালংকার সহ সমস্ত কিছু হাতিয়ে নিয়ে যায় ডাকাতের দল, ঘটনা বক্সনগর
Image

রাতের আঁধারে ডাকাতের হন বাড়িতে , হাত পা বেঁধে স্বর্ণালংকার সহ সমস্ত কিছু হাতিয়ে নিয়ে যায় ডাকাতের দল, ঘটনা বক্সনগর

আগরতলা, ৬ আগস্ট : রাজ্যে থেমে নেই চুরি ডাকাতির মত ঘটনা। রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়া হওয়ার আগে বাংলাদেশ থেকে ডাকাত দল ভারত ভূখণ্ডে এসে চুরি ডাকাতি করার ঘটনা দেখা যেত। কিন্তু কাঁটাতারের বেড়া হওয়ার পর কিছু কিছু স্থানে চুরি ঘটনা ঘটে থাকলেও ডাকাতির ঘটনা ছিল একেবারেই কম।বহুদিন পর কলমচৌড়া থানাধীন মানিক্যনগর পূর্বপাড়া এলাকায় গভীর রাতে অস্ত্রের ঝলকানি দেখিয়ে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাত আনুমানিক ১২.৩০ মিনিটের সময় মানিক্যনগর পূর্ব পাড়ার শংকর সাহার ছেলে উওম সাহা (চানু) বাড়িতে ডাকাতি করার জন্য এক ডাকাত দল ঢুকে।উত্তম সাহার ঘরের দরজা বন্ধ ছিল। ডাকাত দল দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে তাদের হাত পা বেঁধে ঘরের স্বর্নালংকার প্রায় ১৭ ভুরি এবং নগদ প্রায় চার লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়। তাছাড়া নিত্য প্রয়োজনীয় কাপর, বিভিন্ন নথিপত্র এবং গাড়ির দুটি চাবি নিয়ে যায় ডাকাত দল। বাড়ির মালিকদের কাছ থেকে জানা যায়, ডাকাত দলে দশ থেকে বারো জন সদস্য ছিল। এই হিংস্র ডাকাত দলের কাছে দাঁড়ালো দা,ছুরি, পিস্তল সহ প্রায় সব ধরনের অস্ত্র ছিল। ঘরে ঢুকে পুরুষ লোকদের হাত পা বেঁধে ঘরের সমস্ত মূল্যবান জিনিস দেওয়ার জন্য বলে এমনকি না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। বাড়ির মালিক উত্তম সাহা ধারালো অস্ত্র দেখে হতভম্ব হয়ে ঘরের সমস্ত স্বর্ণালংকার টাকা পয়সা ডাকাত দলের হাতে তুলে দেয়।এতে বাড়ির মালিক উত্তম সাহা প্রাণভিক্ষা পায়। কোন কিছুই রাখেনি ঘরের মধ্যে। এই ভাবে গভীর রাতে দুঃসাহসিক চুরি গত কয়েকবছরের মধ্যে প্রথম দেখা গিয়েছে গোটা বক্সনগর এলাকায়।ডাকাত দলের ডাকাতি প্রায় ২/৩ ঘন্টা ধরে চলতে থাকে বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ আসে ভোর রাত আনুমানিক প্রায় তিন ঘটিকার সময়।এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন এত বড় দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি তদন্ত করে কতটুকু ভূমিকা গ্রহন করে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top