News Flash

Dengue

ডেঙ্গি প্রতিরোধে ধলেশ্বর এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ব্যাপক কর্মসূচি

আগরতলা,১১ আগস্ট: ধলেশ্বর এলাকায় ডেঙ্গি প্রতিরোধে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। আজ ধলেশ্বর ১৪…

ByByadmin Aug 11, 2023

ডেঙ্গুর রোধে সক্রিয় পুর নিগম

.আগরতলা,১০ আগস্ট : আজ সকাল থেকে ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগরতলা পুর নিগমের নর্থ জোনালের ১৩নং ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত পরিবার ও সম্পূর্ণ এলাকায় মশা নিধনের জন্য ধোঁয়া ও ঔষধ দেওয়ার কাজ শুরু করেছে এবং আগামী দিনেও এই ভাবে প্রতিটি ওয়ার্ডেই করা হবে বলে জানানো হয়েছে পুর নিগমের তরফে। পাশাপাশি জোনাল চেয়ারম্যান আবেদন করেন পুর নিগম এলাকায় বসবাসকারী সকল নাগরিকরা যাতে নিজ নিজ বাড়িঘরের আবর্জনা জত্রতত্র  রাস্তা এবং ড্রেনে না ফেলে মাসে ৬০টাকার বিনিময়ে সাফাই কর্মীদের হাতে তুলে দিয়ে নিজেদের এলাকাকে পরিচ্ছন্ন রেখে এক ত্রিপুরা সুস্থ্য ত্রিপুরা গড়ে তুলতে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত নর্থ জোনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ,সেনিটারি ইন্সপেক্টর এবং ওয়ার্ড সেক্রেটারি এবং এলাকার নাগরিকগণ। এদিকে সিপাহীজলা জেলায় ডেঙ্গুর সংক্রমণ ধীরে ধীরে নিন্মমুখী হচ্ছে। গত ৩-৪ দিনে ডেঙ্গু সংক্রমণের ঘটনা খুবই কম। আজ সোনামুড়ায় সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সিপাহীজলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। এই অবস্থা চলতে থাকলে আগামী কয়েকদিনের মধ্যে ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে বলে  আশা ব্যাক্ত করেছেন জেলাশাসক। তার মতে তা সম্ভব হয়েছে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কারনে। অন্যদিকে সোনামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরিজিৎ সিনহা জানিয়েছেন গত  মাসের ১৩ তারিখ থেকে আজ পর্যন্ত সোনামুড়া মহকুমায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৫৭ জন। তার মধ্যে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৯ জন। তাদের দেহে এন.এস ওয়ান টেস্টে ডেঙ্গুর জীবাণু ধারা পড়েছে। বর্তমানে ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জ্বর নিয়ে ভর্তি রয়েছে ২২ জন রোগী। মূলত গত মাসের মাঝামাঝি সময় থেকে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। জেলার বিশালগড় মহকুমায় বিচ্ছিন্ন ভাবে তার সামান্য প্রভাব লক্ষ করা গেলেও সংক্রমণের প্রায় ৯৯ শতাংশই ছিল সোনামুড়ার ধনপুরে। 

ByByadmin Aug 10, 2023

ধনপুরের পর এবার বিশালগড়ে ডেঙ্গু আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ ধনপুরের পর উদ্বেগ ও উৎকণ্ঠা বৃদ্ধি পেল বিশালগড় মহকুমায়। ডেঙ্গু আক্রান্ত সনাক্ত হলো…

ByByadmin Aug 3, 2023

রাজ্যে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ ধনপুরের পর বিশালগড়েও মিলেছে রোগী

আগরতলা, ৩ আগস্ট : রাজ্যে ডেঙ্গুর প্রকোপ সীমাহীনভাবে বেড়ে চলেছে। ধনপুরের পর এবার বিশালগড় মহকুমায় ডেঙ্গু আক্রান্ত রোগীর…

ByByadmin Aug 3, 2023
Image Not Found

কলকাতায় ডেঙ্গি রুখতে ড্রোন উড়িয়ে মশার লার্ভার খোঁজ

কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : মাস পেরোলেই উমা মা আসছেন। এদিকে মহানগরে ডেঙ্গি ও ম্যালেরিয়া ক্রমশ উদ্বেগ…

ByByadmin Sep 25, 2023

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সরকারি হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ ডেপুটি মেয়রের

কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি. স.) : ডেঙ্গি পরিস্থিতি নিয়ে শহর পরিদর্শনে নেমে সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে…

ByByadmin Sep 25, 2023
Scroll to Top