News Flash

  • Home
  • দেশ
  • ডেঙ্গি নিয়ে উত্তাল বিধানসভা, বিজেপির ওয়াকআউট
Image

ডেঙ্গি নিয়ে উত্তাল বিধানসভা, বিজেপির ওয়াকআউট

কলকাতা, ২২ নভেম্বর (হি. স.) : ডেঙ্গি বিতর্কে উত্তেজনার পারদ চড়ল বিধানসভায়। মুলতুবি প্রস্তাব গৃহীত না হওয়ায় বিধানসভা অধিবেশন থেকে কক্ষত্যাগ করলেন বিজেপি বিধায়করা। বিধানসভা চত্বরে তাঁদের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।প্রতীকী মশা, মশারি নিয়ে চলে মিছিল। পোস্টার হাতে তোলেন নানা অভিযোগ। ফলে অধিবেশনের দ্বিতীয় দিনও শোরগোল বিধানসভায়।

মঙ্গলবার রাজ্যের, বিশেষত উত্তরবঙ্গের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিধানসভার অধিবেশনে মুলতুবি প্রস্তাব জমা দেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেই সঙ্গে ডেঙ্গি নিয়ে বিধানসভায় আলোচনা করতে চান তাঁরা। তাঁরা জানান, মুলতুবি প্রস্তাব গৃহীত হলে বিধানসভার আলোচনায় অংশ নেবে বিজেপি।

অভিযোগ, তাঁদের প্রস্তাব নিয়ে বিধানসভায় কোনও রকম আলোচনা হয়নি। তার পরেই প্রতিবাদ জানিয়ে সভাকক্ষ থেকে একযোগে কক্ষত্যাগ করেন বিজেপির বিধায়করা। স্লোগান দিতে দিতে সভাকক্ষ থেকে বেরিয়ে আসেন তাঁরা। প্রতীকী মশা তৈরি করে, পোস্টার বানিয়ে স্লোগান তোলেন তাঁরা। তারপর মশারি মিছিল চলে। রাস্তায় নেমে জনসচেতনতা প্রচার করেন বিধায়করা। বাসে বাসে মশারি বিলি করা হয়।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top