News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ ধনপুরের পর বিশালগড়েও মিলেছে রোগী
Image

রাজ্যে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ ধনপুরের পর বিশালগড়েও মিলেছে রোগী

আগরতলা, ৩ আগস্ট : রাজ্যে ডেঙ্গুর প্রকোপ সীমাহীনভাবে বেড়ে চলেছে। ধনপুরের পর এবার বিশালগড় মহকুমায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। বৃহস্পতিবার খবর পেয়ে আক্রান্ত রোগীর বাড়িতে ছুটে গিয়েছেন বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস সহ মেডিকেল টিম।

বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস জানিয়েছেন, বিশালগড় ঘনিয়ামারা এক নম্বর ওয়ার্ডের বীরচন্দ্র পাড়ার বাসিন্দা মানিক চন্দ্র রায় (৫৫) দুই দিন পূর্বে জ্বর নিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু জ্বর না কমার কারণে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে জিবিপি হাসপাতালে স্থানান্তর করেন। জিবি হাসপাতালের চিকিৎসকরা তাঁর ডেঙ্গু পরীক্ষা করে পজিটিভ পেয়েছে। তিনি এখন জি বি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top