News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডেঙ্গি প্রতিরোধে ধলেশ্বর এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ব্যাপক কর্মসূচি
Image

ডেঙ্গি প্রতিরোধে ধলেশ্বর এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ব্যাপক কর্মসূচি

আগরতলা,১১ আগস্ট: ধলেশ্বর এলাকায় ডেঙ্গি প্রতিরোধে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। আজ ধলেশ্বর ১৪ নম্বর রোডে শান্তিনিকেতন ক্লাবের কর্মকর্তা ও এলাকাবাসীর সঙ্গে সচেতনতা বৈঠকে মিলিত হয়েছেম পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডাঃ অঞ্জন দাস, যুগ্ম অধিকর্তা ডাঃ সৌমিত্র মল্লিক, পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রঞ্জন বিশ্বাস, ডিস্ট্রিক্ট সার্ভিয়েলেন্স অফিসার ডাঃ অর্পিতা সিনহা সহ অন্যান্য আধিকারিকরা। 

এদিন আধিকারিকরা ক্লাবের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের মশার লার্ভার বংশবৃদ্ধির স্থানগুলো ধংস করার উপর গুরুত্ব আরোপ করেন। ডেঙ্গি রোগের লক্ষণ ও ডেঙ্গি রোগের প্রাথমিক চিকিৎসার বিষয় সম্পর্কেও আলোকপাত করেন তাঁরা। পাশাপাশি সার্বিক ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা। 

Releated Posts

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top