News Flash

Image

বাইহাটায় ডেঙ্গুতে আক্ৰান্ত মহিলা, ময়দানে স্বাস্থ্য দফতর

কামরূপ (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক হারে ডেঙ্গুর প্রকোপ পড়েছে। রাজ্যের দুই পাহাড়ি জেলা কারবি আংলং এবং ডিমা হাসাওয়ে প্রায় মহামারির রূপ ধারণ করেছে ডেঙ্গু। এবার কামরূপ গ্রামীণ জেলার অম্তর্গত বাইহাটা চারিআলিতে ধরা পড়েছেন ডেঙ্গু রোগী।

প্রাপ্ত খবরে প্রকাশ, বাইহাটা চারিআলির সরাবাঁকা গ্রামে জনৈক মহিলা ডেঙ্গু জ্বরে আক্ৰান্ত হয়েছেন। এক মহিলার শরীরে ডেঙ্গু ধরা পড়ায় গোটা গ্রামে আতংক ছড়িয়ে পড়েছে। তবে জেলা স্বাস্থ্য দফতর ডেঙ্গু প্রতিরোধে যাবতীয় ব্যবস্থা গ্ৰহণ করেছে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা গ্রামের চারদিকে ফগিঙের ব্যবস্থা করার পাশাপাশি ঘরে ঘরে গিয়ে নাগিরকদের রক্তের নমুনা সংগ্ৰহ করছেন। রক্তের নমুনা সংগ্ৰহ ছাড়াও ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সজাগতা আনার চেষ্টা চালিয়েছে জেলা স্বাস্থ্য দফতর।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top