News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে এ বছর ডেঙ্গুতে সংক্রমিত বেড়ে ৪,৩৬১ জন, মশাবাহিত রোগে মৃত্যু ৭ জনের
Image

দিল্লিতে এ বছর ডেঙ্গুতে সংক্রমিত বেড়ে ৪,৩৬১ জন, মশাবাহিত রোগে মৃত্যু ৭ জনের

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ কমছেই না, বিগত এক সপ্তাহের মধ্যেই দিল্লিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৪৭ জন। সবমিলিয়ে চলতি বছরে দিল্লিতে মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৬১ জন। এ বছর দিল্লিতে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭ জনের। সেপ্টেম্বর মাসে দেশের রাজধানীতে মশাবাহিত এই রোগে অসুস্থ হয়েছিলেন ৬৯৩ জন, অক্টোবর মাসে সেই সংখ্যা বেড়ে হয় ১,২৩৮, নভেম্বরে ১,৪২০ ও ডিসেম্বরে তা ৭৬৬-তে পৌঁছেছে। চলতি বছর এখনও পর্যন্ত দিল্লিতে ৪,৩৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। জানুয়ারিতে দিল্লিতে ২৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, ফেব্রুয়ারিতে ১৬, মার্চে ২২, এপ্রিলে ২০, মে-তে ৩০, জুনে ৩২ জন, জুলাই মাসে ২৬ জন, আগস্টে এই সংখ্যা ছিল ৭৫, সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন, অক্টোবর মাসে সেই সংখ্যা বেড়ে হয় ১,২৩৮, নভেম্বরে ১,৪২০ ও ডিসেম্বরে তা ৭৬৬। সোমবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে ডিসেম্বর মাসে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৬৬ জন, বিগত এক সপ্তাহেই আক্রান্তের সংখ্যা ২৪৭। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭ জনের। আগের বছরই দিল্লিতে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ২৩ জনের। ২০১৭ সালে ১০ জনের মৃত্যু হয়েছিল দিল্লিতে। ২০১৮ সালে মৃত্যু হয়েছিল ৪ জনের, ২০১৯-এ দু”জনের, ২০২০-তে একজনের, সবথেকে বেশি মৃত্যু হয়েছিল ২০২১ সালে।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top