News Flash

cbi

তিহাড় জেলে গিয়ে কবিতাকে জেরা করতে পারবে সিবিআই

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি. স.) : তিহাড় জেলে গিয়ে কে কবিতাকে জেরা করতে পারে সিবিআই। দিল্লি হাইকোর্টের তরফে শুক্রবার…

ByByadmin Apr 5, 2024

দুর্নীতি মামলায় প্রফুল্ল প্যাটেলকে ‘ক্লিনচিট’ সিবিআইয়ের

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি. স.): মহারাষ্ট্রের এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেলকে দুর্নীতির মামলায় ক্লিনচিট দিল সিবিআই। বিরোধীদের অভিযোগ, এন়ডিএ জোটে যোগ…

ByByadmin Mar 29, 2024

খড়গপুরে বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে সিবিআই তদন্তের দাবি হিরণের

খড়গপুর, ২৪ মার্চ (হি. স.): ভোটের আগে বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়াল খড়গপুরে। শনিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এলাকার ধানখেত থেকে উদ্ধার করা হয় বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ। সেই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। মৃতের নাম শান্তনু ঘোড়াই,বয়স বত্রিশ। খড়গপুর থানার অন্তর্গত পপোরারা গ্রাম পঞ্চায়েতের বাড়বাসি এলাকার বাসিন্দা তিনি। তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের পিংলা বিধানসভা ৬/২ পপোরারা অঞ্চলের ৮০নাম্বার বুথের কার্যকর্তা ছিলেন শান্তনু ঘোড়াই। পরিবারের অভিযোগ, বিজেপি করার অপরাধে তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। তাঁকে খুন করেছে তৃনমূলের গুন্ডাবাহিনী বলে দাবি পরিবারের। রবিবার সকালে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সঙ্গে দেখা করেন। সেই সঙ্গে তিনি অভিযোগ তোলেন পুলিশ নাকি এফআইআর নিতে অস্বীকার করে। এখানেই শেষ নয়, তিনি এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন। ঘটনাস্থল থেকে তিনি ফেসবুকে লাইভও করেন। তিনি সমাজ মাধ্যমে লেখেন, ” শাসকদল হয়তো ভুলে যায়; এ বাংলা কবিগুরুর বাংলা হলেও নেতাজীর ও বাংলা। সময় বদলাবে, বাংলাও বলদাবে, তৃণমূলী হার্মাদ রাও নিশ্চিহ্ন হবে।”

ByByadmin Mar 24, 2024

সন্দেশখালিতে হামলার নেতৃত্বে কারা ছিল, জানতে সরবেড়িয়ায় সিবিআই

সন্দেশখালি, ২৪ মার্চ (হি. স.): কাদের নেতৃত্বে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির ওপর হামলা হয়েছিল, সেই রহস্য উন্মোচনে রবিবার ফের ঘটনাস্থলে গেল সিবিআইয়ের প্রতিনিধি দল। হামলার নেতৃত্বে কারা ছিলেন, কতজন জড়ো হয়েছিলেন, হামলাকারীদের হাতে কী ধরনের প্রতিরোধের জিনিস ছিল, কারও কাছে অস্ত্র ছিল কিনা, এই বিষয়ে পুঙ্খানপুঙ্খ জানতে এদিন সরবেড়িয়া বাজারের একাধিক দোকানদারের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। এমনকী সরবেড়িয়ায় হাজির থাকা সিআরপিএফ জওয়ানদের কাছ থেকেও সেদিনের ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছেন সিবিআই কর্তারা। জানা গেছে, হামলার ঘটনায় ধৃত দু”জনকে নিয়ে রবিবার বেলা সাড়ে ১১টার কিছু পরে সিবিআইয়ের এক প্রতিনিধি দল সন্দেশখালিতে পৌঁছন। ধৃত দু”জনের বয়ানের ভিত্তিতে সৈফুদ্দিন মোল্লা নামে এক দোকানদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সিবিআই। সূত্রের খবর, ধৃতকে নিয়ে একটি দল হামলায় জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বাকি দুই অভিযুক্তকে নিয়ে গ্রামে ঢুকেছে অন্য একটি দল। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে গিয়ে সন্দেশখালির সরবেড়িয়াতে উন্মত্ত জনতার হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। মাথা ফাটে ইডির তিন আধিকারিকের।

ByByadmin Mar 24, 2024
Image Not Found

নিট বিবাদে সদর্থক ভূমিকায় মোদীর প্রশংসায় আইএমএ, বিশেষ দল গঠন সিবিআই-এর

নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): ডাক্তারিতে স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে সিবিআই এফআইআর দায়ের করেছে।…

ByByadmin Jun 23, 2024

বিষমদ কাণ্ডে স্ট্যালিনকে একহাত নিলেন দিনাকরণ, উঠল সিবিআই তদন্তের দাবি

চেন্নাই, ২৩ জুন (হি.স.): তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় বিষমদ কাণ্ডে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুতে ডিএমকে সরকারের তীব্র সমালোচনা করলেন…

ByByadmin Jun 23, 2024
Scroll to Top