News Flash

  • Home
  • দেশ
  • সন্দেশখালিতে হামলার নেতৃত্বে কারা ছিল, জানতে সরবেড়িয়ায় সিবিআই
Image

সন্দেশখালিতে হামলার নেতৃত্বে কারা ছিল, জানতে সরবেড়িয়ায় সিবিআই

সন্দেশখালি, ২৪ মার্চ (হি. স.): কাদের নেতৃত্বে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির ওপর হামলা হয়েছিল, সেই রহস্য উন্মোচনে রবিবার ফের ঘটনাস্থলে গেল সিবিআইয়ের প্রতিনিধি দল।

হামলার নেতৃত্বে কারা ছিলেন, কতজন জড়ো হয়েছিলেন, হামলাকারীদের হাতে কী ধরনের প্রতিরোধের জিনিস ছিল, কারও কাছে অস্ত্র ছিল কিনা, এই বিষয়ে পুঙ্খানপুঙ্খ জানতে এদিন সরবেড়িয়া বাজারের একাধিক দোকানদারের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। এমনকী সরবেড়িয়ায় হাজির থাকা সিআরপিএফ জওয়ানদের কাছ থেকেও সেদিনের ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছেন সিবিআই কর্তারা।

জানা গেছে, হামলার ঘটনায় ধৃত দু”জনকে নিয়ে রবিবার বেলা সাড়ে ১১টার কিছু পরে সিবিআইয়ের এক প্রতিনিধি দল সন্দেশখালিতে পৌঁছন। ধৃত দু”জনের বয়ানের ভিত্তিতে সৈফুদ্দিন মোল্লা নামে এক দোকানদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সিবিআই। সূত্রের খবর, ধৃতকে নিয়ে একটি দল হামলায় জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বাকি দুই অভিযুক্তকে নিয়ে গ্রামে ঢুকেছে অন্য একটি দল।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে গিয়ে সন্দেশখালির সরবেড়িয়াতে উন্মত্ত জনতার হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। মাথা ফাটে ইডির তিন আধিকারিকের।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top