News Flash

Image

শেষ পর্যন্ত শাহজাহানকে হাতে পেল সিবিআই

কলকাতা, ৬ মার্চ (হি.স.) : সুপ্রিম কোর্ট, হাইকোর্ট— কোনও তরফ থেকে রক্ষাকবচ মেলেনি। তা সত্বেও সন্দেশখালির “বাঘ” শাহজাহানকে হস্তান্তরে আগ্রহ দেখায়নি সিআইডি। অবশেষে দিনভর নাটকের পর সিবিআইয়ের খাঁচায় এল শাহজাহান। বহু টানাপড়েন এবং আইনি কাঁটা সরিয়ে শেষ পর্যন্ত বুধবার সন্ধ্যা প্রায় পৌনে সাতটা নাগাদ

ইডি কর্মীদের উপর হামলা সহ বেশ কয়েকটি অভিযোগের দায়ে অভিযুক্ত শাহজাহানকে আদালতের নির্দেশে হাতে পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শাহজাহান গ্রেফতার হওয়ার পরে তদন্ত নিজেদের হাতে নিয়েছিল সিআইডি। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। তাই রাজ্য গোয়েন্দা হেড কোয়ার্টার ভবানী ভবনে পৌঁছে গেছিল সিবিআই অফিসারবা। কিন্তু সন্ধে ৭টা পর্যন্ত অপেক্ষা করেও তাঁদের খালি হাতে ফিরে আসতে হয়। কারণ হিসাবে সিআইডি কর্তারা জানিয়ে দেন, এ ব্যাপারে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছে। তাই শাহজাহানকে হস্তান্তর করা যাবে না।

বুধবার সকালে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে আপিল করা হয়। সেখানে বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দেয়, এ ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনও হস্তক্ষেপ করবে না। এরপরেই ইডি কলকাতা হাইকোর্টে আবেদন করে। শেখ শাহজাহানকে হস্তান্তরে রাজ্য সরকার যে অসহযোগিতা করছে তা তুলে ধরে তারা।

তার পরই বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চ জানিয়ে দেয়, বুধবার বিকেল সওয়া চারটের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। সেই শাহজাহান শেষ পর্যন্ত সিবিআইয়ের কব্জায় আসে ওই নির্ধারিত সময়ের প্রায় তিন ঘন্টা বাদে।

Releated Posts

ওমান উপকূলে ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যু: পবন কল্যাণ ও লোকেশের নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেস সাংসদের

হায়দরাবাদ, ১২ জুন (আইএএনএস): ওমান উপকূলে একটি জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের এক মেরিন ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় অন্ধ্রপ্রদেশের ক্ষমতাসীন…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের

অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top