News Flash

  • Home
  • দিনের খবর
  • অক্ষয় তৃতীয়ায় খুলছে কেদারনাথের দরজা, সাজানো হচ্ছে ফুল দিয়ে
Image

অক্ষয় তৃতীয়ায় খুলছে কেদারনাথের দরজা, সাজানো হচ্ছে ফুল দিয়ে


দেহরাদুন, ৯ মে (হি. স.): ৬ মাস টানা বন্ধ থাকার পর শুক্রবার খুলতে চলেছে কেদারনাথ মন্দির।

শীতে বন্ধ হয়ে গিয়েছিল চারধামের পথ। বন্ধ হয়েছিল কেদারনাথ ধামেরও দরজা। সাধারণত, আবহাওয়ার উপর ভিত্তি করে নভেম্বরের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় ভারতের অন্যতম জ্যোতির্লিঙ্গের মন্দির। নিয়ম অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন থেকেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয় কেদারনাথ মন্দিরের প্রধান দরজা।

প্রতিবছর প্রথা মেনে কেদারনাথের পঞ্চমুখী মূর্তিকে দোলায় নিয়ে বহন করে উখিমঠ থেকে গুপ্তকাশীর বিশ্বনাথ মন্দিরে পৌঁছানোর পর সেখানেই রাতে পুজো করে রাত্রিযাপন করা হয়। ৭ মে পঞ্চমুখী দোলার পথ চলা শুরু হয়েছিল গুপ্তকাশীর বিশ্বনাথ মন্দির থেকে। এরপর গৌরীকুন্ড থেকে শুরু হয়ে গৌরীদেবী মন্দির থেকে বৃহস্পতিবার সন্ধ্যের সময় কেদারনাথ ধামে পৌঁছাবে পঞ্চমুখী মূর্তি। শুক্রবার সকাল ৭টার সময় দর্শনার্থীদের জন্য কেদারনাথ ধামের দরজা খুলে দেওয়া হবে।

শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয় বৃহস্পতিবার জানান, কেদারনাথ ধামের দরজা খোলার প্রস্তুতি পুরোদমে চলছে এবং মন্দিরকে ৪০ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হচ্ছে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top