News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ালো আইপিএফটি দল
Image

নিখোঁজ ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ালো আইপিএফটি দল

শান্তিরবাজার, ৯ মে: নারাইফাং এলাকায় নিখোঁজ হওয়া যুবকের  পরিবারের লোকজনের পাশে দাঁড়ালো আইপিএফটির কর্মী সমর্থকরা।

ঘটনার বিবরনে জানাযায়, গত ৩০ শে এপ্রিল শান্তির বাজার মহকুমার অন্তর্গত নারাইফাং এলাকার বাসিন্দা ধনঞ্জয় ত্রিপুরা সহ বেশ কয়েকজন শাখবাড়ীর বাসিন্দা মানজিৎ ত্রিপুরা ও আভাংছড়ার বাসিন্দা জ্যাকব ত্রিপুরার হাত ধরে কাজের সন্ধানে বহিঃ রাজ্যে পাড়ি দেয়। পরিবারের লোকজনের অভিযোগ গত ৩রা মে ধনঞ্জয় ত্রিপুরার সঙ্গে শেষবারের মতো কথা হয়েছে।  তারপর থেকে তিনি নিখোঁজ বলে জানান।

ধনঞ্জয় ত্রিপুরা চেন্নাই শহরের কোয়েনবাটু রেলস্টেশন থেকে নিখোঁজ হয়ে পরে বলে জানা যায়। ধনঞ্জয় ত্রিপুরা একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে।  এই ঘরটি সঠিকভাবে নির্মান করতে ও পরিবারের লোকজনদের সঠিকভাবে লালন পালন করতে বহিঃরাজ্যে পাড়ি দেন।  কিন্তু বহিঃরাজ্যে গিয়ে তিনি নিখোঁজ হয়ে পরেন।  উনার নিখোঁজ হবার খবর পেয়ে উনার বাসভবনে ছুটে যান আই পি এফ টির কর্মী সমর্থকরা।  উনারা নিখোঁজ ব্যক্তিকে খোঁজে পেতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন। বিষয়টি রাজ্য সরকারের নজরে নিয়ে আসার প্রতিশ্রুতি প্রদান করেন।  আই পি এফ টির কর্মীসমর্থকদের কাছে পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছে পরিবারের লোকজনেরা।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top