News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্নীতি মামলায় প্রফুল্ল প্যাটেলকে ‘ক্লিনচিট’ সিবিআইয়ের
Image

দুর্নীতি মামলায় প্রফুল্ল প্যাটেলকে ‘ক্লিনচিট’ সিবিআইয়ের

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি. স.): মহারাষ্ট্রের এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেলকে দুর্নীতির মামলায় ক্লিনচিট দিল সিবিআই। বিরোধীদের অভিযোগ, এন়ডিএ জোটে যোগ দেওয়ার পুরস্কার পেলেন প্রফুল্ল।

ইউপিএ আমলে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী ছিলেন প্রফুল্ল প্যাটেল। তাঁর বিরুদ্ধে তৎকালীন সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার লাভজনক রুট বেসরকারি হাতে তুলে দেওয়া এবং বিশেষ এজেন্সি মারফত বিমান কেনার বিনিময়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে মামলা ঠুকেছিল সিবিআই। সেই মামলার সূত্র ধরে তদন্তে নামে ইডিও। গত ১৯ মার্চ সিবিআই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে প্রফুল্লকে ক্লিনচিট দিয়ে নথিপত্র জমা করে। মনে করা হচ্ছে, মূল মামলায় সিবিআই ক্লিনচিট দিয়ে দেওয়ায় এখন ইডির মামলা প্রত্যাহার সময়ের অপেক্ষামাত্র।

উল্লেখ্য, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা অজিত পওয়ারের সঙ্গে ‘বিদ্রোহ’ ঘোষণা করে মাস কয়েক আগেই এন়ডিএ জোটে শামিল হয়েছিলেন প্রফুল্ল পটেল।

Releated Posts

দ্বিতীয় দফার ভোটে গতি বৃদ্ধি, চার ঘণ্টায় ৩৯.৯৭%, ছ’ঘণ্টায় ৬১.১১% ভোট

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে ধাপে ধাপে বাড়ছে ভোটের হার। সকাল ১১টা পর্যন্ত…

ByByNews Desk Apr 29, 2026

গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের উন্নয়নের ‘নতুন লাইফলাইন’: প্রধানমন্ত্রী মোদী

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তর প্রদেশের উন্নয়নে গঙ্গা এক্সপ্রেসওয়ে একটি “নতুন লাইফলাইন” হয়ে উঠবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 29, 2026

‘বিমারু’ তকমা ঝেড়ে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে উত্তর প্রদেশ: অতীত সরকারকে আক্রমণ মোদীর

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): একসময় ‘বিমারু’ ও পিছিয়ে পড়া রাজ্য হিসেবে পরিচিত উত্তর প্রদেশ এখন এক ট্রিলিয়ন ডলারের…

ByByNews Desk Apr 29, 2026

মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ মোদীর, ‘আসল ও কুৎসিত মুখ সামনে এসেছে’

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): মহিলা সংরক্ষণ (সংশোধনী) বিল নিয়ে বিরোধীদের কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি,…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top