News Flash

  • Home
  • দেশ
  • শাহজাহান-তদন্তে সন্দেশখালিতে এ বার সিবিআই
Image

শাহজাহান-তদন্তে সন্দেশখালিতে এ বার সিবিআই

উত্তর ২৪ পরগনা, ৭ মার্চ, (হি.স.): সিআইডির কাছ থেকে রেশন ‘দুর্নীতি’ মামলায় অভিযুক্ত শেখ শাহজাহানকে হেফাজতে পেয়েই তদন্তে তৎপর হয়ে উঠল সিবিআই।

বৃহস্পতিবার সন্দেশখালিতে তার ডেরায় পৌঁছে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে হানা দিলেন তাঁরা।

তবে, বাড়ির ভেতর তাঁরা প্রবেশ করেননি বলেই জানা যায়। বাইরে থেকেই করা হয় এলাকার পর্যবেক্ষণ। বাড়ির পাশাপাশি এদিন শেখ শাহজাহান মার্কেটেও আসেন সিবিআই আধিকারিকরা। গত ৫ জানুয়ারি, এখানে আসার চেষ্টা করেছিলেন ইডি আধিকারিকরা। কিন্তু সে সময় সেখানকার অফিসঘরটি বন্ধ ছিল বলে খবর। এদিন সেই অফিসে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসেন সিবিআই আধিকারিকরা, ছবি তোলেন।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে দুষ্কৃতী তাণ্ডবের মুখে পড়েন ইডি আধিকারিকরা, এমনই অভিযোগ। ইডি, সিআরপিএফ জওয়ান থেকে সংবাদমাধ্যম, রেহাই পাননি কেউই।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top