News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাজা বীরবিক্রম কিশোরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
Image

মহারাজা বীরবিক্রম কিশোরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগষ্ট৷৷ মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে ত্রিপুরা বাসীকে রবিবার সকালে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ গতকালই প্রদেশ বিজেপি সারা রাজ্যের গভীর উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালন করেছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবাষিকীতে ত্রিপুরা বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷ তিনি তার বারতায় বলেছেন, মহারাজা প্রকৃতপক্ষে জনহিতয়েসি ছিলেন৷ ত্রিপুরার ভারত ভুক্তির পর রাজ্যের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন৷ তাঁর জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাই৷ আর মহারাজের জন্মদিবসে রাজ্য বাসীকেও জানাই শুভেচ্ছা ও অভিনন্দন৷ গতকাল প্রদেশ বিজেপি সারা রাজ্যে গভীর উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালন করেছে৷ মূল অনুষ্ঠানটি হয় দলীয় প্রদেশ কার্যালয়ে৷ সেখানে মহারাজা বীরবিক্র কিশোর মাণিক্য বাহাদুরের প্রতিকৃতিতে মালা দান করা হয়৷ প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই অনুষ্ঠান পালন করা হয়৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব বলেন, মহারাজ ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার৷ তিনিই এই রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামো উন্নয়নে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন৷ কিন্তু শাসক দল সিপিআইএম মারাজের প্রকৃত ইতিহাস ভুলিয়ে দেবার চেষ্টা করছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top