News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে দিল্লিতে মিছিল করল গোর্খা সংযুক্তি সঙ্ঘর্ষ সমিতি
Image

পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে দিল্লিতে মিছিল করল গোর্খা সংযুক্তি সঙ্ঘর্ষ সমিতি

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.) : একদিকে নতুন করে তেতে উঠেছে পাহাড় । এই অবস্থায় পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে রাজধানী দিল্লিতে সরব গোর্খারা। রবিবার সকালে রাজঘাট থেকে যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেয় ‘গোর্খা সংযুক্তি সঙ্ঘর্ষ সমিতি’র সদস্যরা। আলাদা রাজ্যের দাবিতে সেখানে বিক্ষোভ দেখান তাঁরা।

সংস্থার সদস্য রাজীব শর্মা জানিয়েছেন, ‘গোর্খাল্যান্ডের দাবিতে অনড় আমরা। সেখান থেকে সরে আসার প্রশ্নই ওঠে না। আলাপ–আলোচনার দুয়ো দিয়ে সরকার ডেকে পাঠাতেই পারে। কিন্তু তাতে লাভ হবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনওরকম আলোচনায় বসব না আমরা।’ মিছিলে যোগদানকারী আর এক প্রতিবাদী জানিয়েছেন, ‘গোর্খারা ভারতীয় নাগরিক। দেশের অবিচ্ছেদ্য অংশ আমরা। তার জন্যই আমাদের লড়াই। এতে রাজনীতিকদের ইন্ধন নেই।’

এদিকে শুক্রবার থেকে পাহাড়ের পরিস্থিতি ফের অগ্নিগর্ভ হয়েছে। দিনভর তাণ্ডব চলেছে সোনাদায়। শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত মোট ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে রয়েছেন ‘গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট’ সমর্থক তাশি ভুটিয়া। জিএনএলএফ মুখপাত্র নীরজ জিম্বা দাবি করেন, ‘শুক্রবার রাতে দাদার জন্য ওষুধ কিনতে বেরিয়েছিলেন তাশি। সেই সময় তাঁর পথ আটকায় পুলিশের ১২–১৩টি কনভয়। কান ঘেঁষে গুলি করে তাঁকে হত্যা করে।’ যদিও জিম্বার অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। বলা হয়েছে, শুক্রবার রাত ১১টা নাগাদ সোনাদার কাছে দার্জিলিংগামী গাড়িতে কয়েকজন ভাঙচুর চালাচ্ছিল। পুলিশ বাধা দিতে গেলে সঙ্ঘর্ষ বাঁধে। তাতেই হয়ত প্রাণ হারিয়েছেন তাশি।

যার জেরে শনিবার সকাল থেকেই নতুন করে তেতে ওঠে পাহাড়। সোনাদা থেকে তাশির মৃতদেহ নিয়ে দার্জিলিঙে প্রবেশের চেষ্টা করে বিক্ষোভকারীরা। তাতে বাদ সাধে পুলিশ ও সেনা। তাতে পরিস্থিতি আরও বিগড়োয়। পুড়িয়ে দেওয়া হয় সোনাদা স্টেশন ও থানা। পুলিশকে লক্ষ্য করে ইঁট, পাথর ছোঁড়া হয়। কাঁদানে গ্যাস ব্যবহার করে, লাঠি চালিয়ে কোনওরকমে তাদের হটাতে সক্ষম হয় সেনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দার্জিলিং ও সোনাদায় দুই কলাম সেনা নামানো হয়। ১৪৪ ধারা জারি হয় সোনাদায়। সেনা পাঠানো হয় কার্শিয়াঙেও। তবে রবিবার সকালেও বিক্ষোভের ছবি ধরা পড়েছে। মিরিকের পোখরিবংয়ের পঞ্চায়েত অফিস, কার্শিয়াঙে এসডিও–র অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়।-

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top