News Flash

  • Home
  • Uncategorized
  • আজ মধ্যরাতে জিএসটির সূচনা, বয়কটের ডাক দিল বিরোধীরা, সিদ্ধান্ত বদল করে বিরোধীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান অর্থমন্ত্রীর
Image

আজ মধ্যরাতে জিএসটির সূচনা, বয়কটের ডাক দিল বিরোধীরা, সিদ্ধান্ত বদল করে বিরোধীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান অর্থমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ জুন (হিস)৷৷ শুক্রবার রাত ১১টায় দেশের ইতিহাসে কর ব্যবস্থায় আসছে মাহেন্দ্রক্ষণ৷ স্বাধীনতার সত্তর বছরে

বৃহস্পতিবার নয়াদিল্লীতে জিএসটি নিয়ে বাণিজ্য মহলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ ছবি – পিআইবি৷

ত্রিশ জুন মধ্যরাতে এক দেশ, এক কর ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে৷ সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশে জিএসটি (পণ্য ও পরিষেবা কর) এর সূচনা করবেন৷ এরই সাথে ১লা জুলাই থেকে কার্য্যকর হবে নয়া এই কর ব্যবস্থা৷ এই অনুষ্ঠানে শাসক এবং বিরোধী দলের একাধিক শীর্ষ নেতৃত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে৷ কেন্দ্রীয় সরকার এবং বিজেপির দাবি নয়া কর ব্যবস্থায় গোটা দেশবাসী উপকৃত হবেন৷ কেন্দ্রের বক্তব্য জিএসটি এক ঐতিহাসিক পদক্ষেপ৷
তবে, তৃণমূল কংগ্রেসের পর সংসদের হলে কেন্দ্রের ডাকা জিএসটি উদ্বোধনি অনুষ্ঠান বয়কট করল কংগ্রেস৷ আগামীকাল শুক্রবার মধ্যরাতে সংসদের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠানে দেশজুড়ে চালু হতে চলেছে পণ্য-পরিষেবা কর (জিএসটি)৷ কিন্তু জিএসটি-র জন্মক্ষণের ওই অনুষ্ঠানে থাকছে না প্রধান বিরোধী দল কংগ্রেস৷ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন কংগ্রেস নেতা সত্যব্রত চতুর্বেদী৷ এর আগে তৃণমূল কংগ্রেস অনুষ্ঠান বয়কটের ঘোষণা করেছে৷ সত্যব্রত চতুর্বেদী বলেন, জিএসটি কার্য্যকর করতে যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাতে অংশ নেবেন না কংগ্রেস৷ এনিয়ে আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ দলের অন্য নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, নিয়ে সেদিনের বিশেষ অনুষ্ঠানে অংশ নেবে না কংগ্রেস৷ এর আগে সংসদে শুক্রবার মধ্যরাতে প্রধানমন্ত্রীর দ্বারা জিএসটি উদ্বোধনের বিষয়ে আপত্তি জানিয়েছিল কংগ্রেস৷ কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা প্রশ্ণ তোলেন, যেখানে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন, সেখানে কীভাবে প্রধানমন্ত্রী জিএসটি উদ্বোধন করতে পারেন৷ এতে তো রাষ্ট্রপতির পদমর্যাদাই খাটো করা হয়৷ জিএসটি-র সূচনা অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে প্রথম থেকেই কংগ্রেসের মধ্যে দোলাচন ছিল৷ কারণ, কংগ্রেসের একাংশের বক্তব্য, মোদী চাইছেন মধ্যরাতের অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেকে নেহরুর সমপর্যায়ে নিয়ে যেতে! প্রসঙ্গত, ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার মধ্যরাতে বক্তব্য রেখেছিলেন প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু৷ সূত্রের খবর, জিএসটি-রআগে তাঁর অনুকরমে বক্তব্য রাখতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ যা ভালোভাবে নিতে পারছে না কংগ্রেস৷ কংগ্রেসের বক্তব্য, আদতে জিএসটি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মস্তিস্কপ্রসূত৷ কংগ্রেসের কেউ কেউ এমনটাও কনে করিয়ে দিচ্ছেন, ২০১১ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার যখন জিএসটি কার্যকরের জন্য সংবিধান সংশোধনী আনতে চেয়েছিলেন, তখন তার তীব্র বিরোধিতা করেছিল গুজরাত সরকার৷ সেসময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন এই নরেন্দ্র মোদী৷ অনুষ্ঠান বয়কট করা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত বসার সিদ্ধান্ত নেয় কংগ্রেস৷ এদিন সব জল্পনার অবসান ঘটিয়ে সত্যব্রত চতুর্বেদী অনুষ্ঠান বয়কট করার কথা জানিয়েছেন৷ এদিকে, এদিন বিকেলের সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন, মোদীর আমলে অত্যাচারিত হচ্ছেন সংখ্যালঘু এবং দলিতরা৷ বিজেপি শাসিত রাজ্যগুলির বাসিন্দারা দুর্দশাগ্রস্ত৷ চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা৷ তাঁরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন৷ সেই সব কিছু না ভেবে জিএসটি নিয়ে চাপ দেওয়া হচ্ছে৷ অন্যদিকে, জিএসটিরি বিরোধিতায় দেশের বিভিন্ন প্রান্তে বস্ত্র শিল্পে ধর্মঘট শুরু করেছেন ব্যবসায়ীরা৷ পশ্চিমবঙ্গেও ৯৬ ঘন্টার ধর্মঘট চলছে বস্ত্র ব্যবসায়ীদের৷ বুধবারের পর বৃহস্পতিবারও শহরের রাস্তায় জিএসটিররর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন তাঁরা৷ পোড়ানো হয় কুশপুতুল৷ একইসঙ্গে হরিয়ানাতেও ধর্মঘটে নেমেছেন বস্ত্র ব্যবসায়ীরা৷ রোহতকে বস্ত্র ব্যবসায়ীদের বিক্ষোভে সামিল হয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা৷ জিএসটি উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের কথা আগেই জানিয়ে দিয়েছে কংগ্রেস৷ দলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর মতে, জিএসটি চালুর জন্য এটা আদশ সময় নয়৷ নোটবাতিলের পর এখনও তৈরি হয়নি দেশের অর্থনীতি৷ এই মুহূর্তে কার্যকর বলে ক্ষতিগ্রস্ত হবেন ছোটো ব্যবসায়ীরা৷
এদিকে, সিদ্ধান্ত বদল করে বিরোধীদের জিএসটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে আহ্বান জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top