News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে তিন ব্যক্তির রহস্যজনক মৃত্যু
Image

পৃথক স্থানে তিন ব্যক্তির রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ পৃথক স্থানে তিনজনের মৃত্যু হয়েছে৷ ঘটনাগুলিকে ঘিরে জনমনে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সাব্রুম থানার অধীন কলাছড়া বাজার সংলগ্ণ এলাকায় পরিত্যাক্ত কুয়ো থেকে পাঁচগলা মৃতদেহ উদ্ধার করা হয়ছে৷ সকালে গরু চড়াতে গিয়ে বিমল দেবনাথ নামে এক ব্যক্তি পচা গন্ধ পান৷ তিনি এদিক ওদিক খোঁদে দেখেন পরিত্যাক্ত কুয়োর মধ্যে একটি মৃতদেহ পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি এলাকার লোকজনকে জানান৷ খবর দেওয়া হয় সাব্রুম থানায়৷ পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ডগ স্কোয়াড ও ফরেন্সিক টিম নিয়ে৷ পুলিশের প্রাথমিক অনুমান বেশ কয়েকদিন হয়েছে মৃতদেহ কুয়োতে পড়ে ছিল৷ শরীরের সত্তর শতাংশ পচে গিয়েছে৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ মৃত ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয়নি খবর লেখা পর্যন্ত৷ এদিকে জনবহুল এলাকায় পরিত্যাক্ত কুয়াতে মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ আশঙ্কা করা হচ্ছে অন্য কোথাও খুন করে মৃতদেহ সেখানে ফেলে রাখা হয়৷
এদিকে, প্রতিমা বিসর্জন দিতে গিয়ে রহস্যজনক ভাবে জলের তলে তলিয়ে যায় মাঝ বয়সী এক ব্যক্তি৷ রাতভর খোঁজাখঁুজি করলেও কোন হদিশ পাওয়া যায়নি৷ বৃহস্পতিবার সকালে খোয়াই নদীর জলে ভেসে উঠে ঐ ব্যক্তির মৃতদেহ৷ মৃত ব্যক্তির নাম তাপস দাস৷ কমলনগর গ্রামের চিত্ত দাসের বাড়ির বিপদনাশিনী পুজাতো গিয়ে প্রতিমা বিসর্জনের সময় মদের নেশায় জলের স্রোতে ভেসে গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি৷ দুর্যোগ মোকাবিলা টিম মৃতদেহ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়৷ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷
অন্যদিকে, শহরতলীর ভাগলপুর গ্রামে নিজ বাড়ির ঘরে রহস্যজনক মৃত্য হয়েছে গৃহকর্তার৷ মৃতের নাম সুভেন্দু অধিকারী৷ স্থানীয় সূত্রে সংবাদ, বাড়ির একাকিত্বে নিজ ঘরে অসংলগ্ণ অবস্থায় মৃতদেহ দেখতে পান এলাকার কয়েকজন৷ পরিবারের লোকজন সম্পত্তির লোভে খুন করেছে বলে জল্পনা চলছে এলাকায়৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top