News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবন্ধিদের জন্য তৈরি হচ্ছে রেলের বিশেষ কামড়া ঃ কমলেশ
Image

প্রতিবন্ধিদের জন্য তৈরি হচ্ছে রেলের বিশেষ কামড়া ঃ কমলেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ প্রতিবন্ধিদের জন্য বিশেষ রেলের কামড়া তৈরি করা হচ্ছে৷ তাতে রেল সফরে তাঁদের অনেক সুবিধা হবে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন প্রতিবন্ধি ক্ষমতায়ন বিভাগের চিফ কমিশনার ড কমলেশ কুমার পান্ডে৷ তিনি জানান, রেল সফরে প্রতিবন্ধিদের নানা সমস্যায় পড়তে হয়৷ এমন অভিযোগ মন্ত্রকের কাছে জমা পড়েছে৷ তাই, তাঁদের সুবিধার্থে বিশেষ রেলের কামড়া তৈরি করা হচ্ছে৷ যেখানে সমস্ত রকম সুবিধা প্রতিবন্ধিদের জন্য থাকবে৷ এমন ৬০০ কামড়া তৈরি হচ্ছে বলে তিনি জানিয়েছেন৷
গত মঙ্গলবার তিনি রাজ্যে এসেছেন৷ বুধবার সকাল এগারটায় তিনি সমাজ কল্যাণ দপ্তরের সাথে বৈঠক করেছেন৷ বিকেলে বিভিন্ন দপ্তরের সচিবদের সাথে তিনি বৈঠক করেছেন বলে জানিয়েছেন৷ তাছাড়া এনজিও’দের সাথেও তিনি বৈঠক করেছেন৷
তিনি বলেন, ত্রিপুরা ছোট রাজ্য৷ চেষ্টা করলে গোটা দেশে মডেল রাজ্য হিসেবে পরিচিতি লাভ করতে পারবে৷ তিনি জানান, কেন্দ্রীয় সরকার প্রতিবন্ধিদের জন্য বিশেষ ভূমিকা নিয়েছে৷ তাঁদের কারোর দয়ায় নয়, তাঁরা স্বাবলম্বি হতে পারে সেই উদ্যোগ নেওয়া হয়েছে৷ তার জন্য তাঁদের শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে৷ তিনি জানান, প্রতিবন্ধিদের প্রয়োজনীয় সামগ্রী তাঁদের মধ্যে বন্টন করা হচ্ছে৷ কেন্দ্রীয় সরকার সম্প্রতি ৪৭০০টি ক্যাম্পের আয়োজন করে ৬ লক্ষ প্রতিবন্ধিদের মধ্যে তাঁদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বন্টন করেছে৷ তাতে ৪০০ কোটি টাকা খরচ হয়েছে৷ তাছাড়া ২০১৮ পর্যন্ত ৫ লক্ষ এবং ২০২২ পর্যন্ত ২৫ লক্ষ প্রতিবন্ধিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ তাছাড়া, প্রতিবন্ধিদের মধ্যে মেধাবৃত্তিও প্রদান করা হচ্ছে৷
এদিন তিনি বলেন, রাজ্যে প্রতিবন্ধিদের জন্য কি ধরনের কাজ করা হচ্ছে তার খোজ নেওয়া হয়েছে৷ তাতে দেখা গেছে ২০১১ সেনসাস রিপোর্ট অনুযায়ী রাজ্যে মোট প্রতিবন্ধির সংখ্যা ৬৬ হাজার৷ কিন্তু, সার্টিফিকেট ইস্যু করা হয়েছে ৭৪ হাজার৷ তিনি আরো বলেন, অন্যান্য রাজ্যের মতো এরাজ্যেও অনেক অভিযোগ রয়েছে৷ বহু অভিযোগ দিল্লিতেও গেছে৷ রাজ্য সরকারকে বলা হয়েছে, সমস্ত অভিযোগ সময়মতো সমাধান করার জন্য৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top