মুম্বই, ২৯ জুন (হি.স.) : এবার প্রথমবার বাজারে আসতে চলেছে ২০০ টাকার নোট| গত বছরের ৮ নভেম্বর নোট বাতিলের প্রভাব পড়েছে দেশে নগদ লেনদেনে | বাজারে নগদের জোগান বাড়াতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০ টাকার নোট ছাপার কাজ শুরু করেছে| খুব তাড়াতাড়ি পাওয়া যাবে নতুন ২০০ টাকার নোট| এসবিআই গ্রুপের চিফ ইকনোমিস্ট সৌম্যকান্তি ঘোষ এখবর দিয়ে বলেছেন, দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে ২০০ টাকার নোট খুবই কার্যকরী হবে|
নোট বাতিলের পর থেকেই শোনা যাচ্ছিল, বাজারে আসতে পারে ২০০ টাকার নোট| লেনদেনের সুবিধার জন্য এই প্রস্তাবে সায় দিয়েছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক| জানা গেছে, কয়েক মাস আগে কেন্দ্রীয় ব্যাঙ্ক ২০০ টাকার নোট চালু করার প্রস্তাবে অনুমোদন দিয়েছিল| গ্রাহকদের মধ্যে নগদের নেলদেনের সুবিধার জন্য সরকারি টাঁকশালে ২০০ টাকার নোট ছাপার কাজ চলছে|খুব তাড়াতাড়ি পাওয়া যাবে ২০০ টাকার নোট| ঘোষ জানিয়েছেন, ২০০ টাকার নোট বাজারে এলে মাঝারি নোটের অভাবের সমস্যা মিটবে|
উল্লেখ্য, কালো টাকা মোকাবিলায় ২০১৬-র ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর বাজার থেকে উঠে গেছে প্রায় ১৬৫০ কোটি ৫০০ টাকার নোট| ফলে নোট সার্কুলেশনের ক্ষেত্রে একটা বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছিল | হিসেব করে দেখা গেছে, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে বাজার থেকে সরে গিয়েছিল প্রায় ১৭.৯ লাখ কোটি টাকা | বর্তমানে যে পরিমাণ টাকা সার্কুলেশনে রয়েছে তা হল ১৪.৬ লাখ কোটি| অর্থাত্ এখনও ১৮.৪ শতাংশের ঘাটতি রয়েছে|
এদিকে, বাতিল টাকার পরিবর্তে নতুন ৫০০ টাকা ও ২০০০ টাকার নোট চালু করা হলে কিন্তু ২০০০ টাকার খুচরো করা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়| ২০০ টাকার নোট এই ঘাটতি পূরণে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে| এবং নোটের মূল্য কম হওয়ায় সিস্টেমে কারেন্সির সামঞ্জস্য রাখার কাজে সরকারের সুবিধা হবে| সুরক্ষার জন্য ২০০০ টাকার নোটের মতো নতুন ২০০ টাকার নোটেও থাকবে অনেক সিকিউরিটি ফিচার|
প্রথমবার বাজারে আসতে চলেছে ২০০ টাকার নোট
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















