News Flash

  • Home
  • Uncategorized
  • হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতু্য মুম্বই বিস্ফোরণের চক্রী মুস্তাফা দোসা-র
Image

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতু্য মুম্বই বিস্ফোরণের চক্রী মুস্তাফা দোসা-র

মুম্বই, ২৮ জুন (হি.স.): হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতু্য হল ১৯৯৩ মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের অন্যতম চক্রী মুস্তাফা দোসা-র| ৱুকে ব্যথার কারণে ৱুধবার ভোররাত ৩টে নাগাদ মুম্বইয়ের জে জে হাসপাতালের জেল ওয়ার্ডে ভর্তি করা হয় মুস্তাফা দোসাকে| দুপুর ২.৩০ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃতু্য হয়েছে বলে জানিয়েছেন জে জে হাসপাতালের ডিন| হাসপাতাল সূত্রের খবর, উচ্চ রক্তাচাপ এবং ডায়াবেটিসের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল দোসাকে|
উল্লেখ্য, ১৯৯৩ মুম্বই বিস্ফোরণের নেপথ্যে মাস্টারমাইন্ড ছিল দোসা সহ আরও চার জন| চলতি মাসের ১৬ তারিখ ভয়াবহ মুম্বই বিস্ফোরণ (১৯৯৩) মামলায় আৱু সালেম, মুস্তফা দোসা, ফিরোজ খান, তাহির মার্চেন্ট, রিয়াদ সিদ্দিকি আর করিমুল্লা শেখকে দোষী সাব্যস্ত করে মুম্বই-এর বিশেষ টাডা (টেররিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট) আদালত| তাদের প্রত্যেকের বিরুদ্ধেই সন্ত্রাসমূলক কার‌্যকলাপ এবং ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়েছে| সিবিআই-এর স্পেশাল প্রসিকিউটর দীপক সালভি মঙ্গলবার আদালতে দাবি করেন, দোসার ভূমিকা ইয়াকুব মেমনের থেকেও ভয়ঙ্কর ছিল| দোসাই ছিল প্রধান চক্রী|
উল্লেখ্য, ১৯৯৩ সালের ১২ মার্চ ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল বাণিজ্যনগরী মুম্বই| কেঁপে উঠেছিল বম্বে স্টক এক্সচেঞ্জ, কাঠাবাজার, সেনাভবন লাগোয়া লাকি পেট্রোল পাম্প, পাসপোর্ট অফিসের বিপরীত স্থান, মহিম কজওয়ের ফিশারম্যান কলোনি, এয়ার ইন্ডিয়া ভবনের বেসমেন্ট প্রভৃতি জায়গা| বিস্ফোরণে মৃতু্য হয়েছিল ২৫৭ জনের| আহত হয়েছিলেন ৭১৩ জন| ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অগুণিত|

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top