News Flash

  • Home
  • Uncategorized
  • ভোররাতে শক্তিশালী ভূকম্পন পাকিস্তানে, কম্পাঙ্ক ৫.৫
Image

ভোররাতে শক্তিশালী ভূকম্পন পাকিস্তানে, কম্পাঙ্ক ৫.৫

লাহোর, ২৬ জুন (হি.স.): পবিত্র ঈদের দিনই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের বিভিন্ন শহর| রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৫.৫| জোরালো ভূকম্পন সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে ভূকম্পন টের পাওয়া মাত্রই বহু মানুষ আতঙ্কে-প্রাণভয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন| ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, সোমবার ভোররাত ৪.৩০ মিনিট নাগাদ ৫.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে| ভূকম্পন টের পাওয়া যায় লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার এবং পাশ্ববর্তী পঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে|
পাকিস্তানের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (পিএমডি)-এর তরফে জানানো হয়েছে, ৫.৫ তীব্রতার ভূকম্পনের উত্সস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালায়, ভূপৃষ্ঠের ২৫০ কিলোমিটার গভীরে| ভোররাত ভূকম্পনের টের পেয়েছেন নৌশেরা, মারদান এবং ডির অঞ্চলের মানুষজনও| তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top