News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাদের উপর নির্যাতন সিপিএমের প্রতিহিংসামূলক রাজনীতির হাতিয়ার
Image

মহিলাদের উপর নির্যাতন সিপিএমের প্রতিহিংসামূলক রাজনীতির হাতিয়ার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ মহিলাদের উপর নির্যাতন সিপিএমের প্রতিহিংসামূলক রাজনীতির হাতিয়ার, এই অভিযোগ করেছে বিজেপি৷ এদিকে, জাতীয় মহিলা কমিশনের কাছে সম্প্রতি রাজ্য সফর করে যাওয়া কমিশনের সদস্যা সুষমা শাহুর বিরুদ্ধে নালিশ জানিয়েছেন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য৷ ঐ সদস্যা রাজ্যে এসে রাজনৈতিক রঙ মেখে কাজ করেছেন এবং নিরপেক্ষ ভূমিকা পালন করার বদলে বামফ্রন্ট সরকারের নিন্দায় সরব হয়েছেন৷ তাই তিনি জাতীয় মহিলা কমিশনের কাছে ঐ সদস্যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন৷
রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিষয়টি সর্বভারতীয় স্তরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন অসমের অর্থমন্ত্রী তথা উত্তরপূর্বাঞ্চল গনতান্ত্রিক জোট (নেডা) এর চেয়ারম্যান হেমন্ত বিশ্বশর্র্ম৷ শুক্রবার বিজেপির প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘ত্রিপুরার মহিলা সংক্রান্ত অপরাধ সবচেয়ে বেশি হচ্ছে৷ সিপিআইএম এই ধরনের অপরাধ কে বিরোধী দমনের জন্য হাতিয়ার হিসাবে নিয়েছে৷ বিরোধী দলের কর্মী সমর্থকদের পরিবারের মহিলা সদস্যদের উপর আক্রমণ খুন, ধর্ষণ সংঘটিত করা হচ্ছে’’৷ তিনি বলেন, ‘‘পুলিশ এসব ক্ষেত্রে কোন ব্যবস্থাই নিচ্ছে না৷ পার্টি সিপিআইএমের সর্বভারতীয় নেত্রী বৃন্দা কারাতকে এবিষয়ে প্রশ্ণ করতে চায় তিনি এসব বিষয়ে উৎসাহ দিচ্ছেন কিনা? তবে বিজেপি এসব বরদাস্ত করবে না’’৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নির্র্বচনী ক্ষেত্রে গত ৭ জুন এক উপজাতি রমণীর উপর গণধর্ষণ সংগঠিত হয়, পরে তাকে হত্যা্য করা হয়৷ কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ পর্যন্ত ওই পরিবারের কাছে গিয়ে কিংবা প্রয়াতার পিতা মাতাকে ডেকে সমবেদনা জানাননি৷ ত্রিপুরা বলে বিষয়গুলি এত প্রচারে আসছে না৷ কিন্তু অন্য রাজ্যে এমন হলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই ঝড় উঠত’’৷ ত্রিপুরার বাস্তব চিত্র সর্বভারতীয় স্তরে এত প্রচারে আসছে না৷ তবে তাদের দিন ফুরিয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেন৷
এদিকে, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনকে লেখা চিঠিতে সাংসদ ঝর্ণা দাস বৈদ্য অভিযোগ করেন, কমিশনের সদস্যা সুষমা সাহু রাজ্য সফরে এসে নিরপেক্ষ ভূমিকা নেননি৷ বরং বিজেপি’র হয়ে কাজ করেছেন৷ তাই তিনি, কমিশনের কাছে ঐ সদস্যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top