News Flash

  • Home
  • Uncategorized
  • ঘর ভেঙ্গে ঘুমের মধ্যেই গুরুতর ঘায়েল নাবালক
Image

ঘর ভেঙ্গে ঘুমের মধ্যেই গুরুতর ঘায়েল নাবালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ ঘুমন্ত অবস্থায় মাটির ঘর ভেঙ্গে এক নাবালক গুরুতর আহত হয়েছে৷ জানা গেছে, গত কয়েকদিনের বৃষ্টিতে ধলাই জেলার সালেমা থানার অধীন মেদিনিপুর এলাকার বাসিন্দা ধনঞ্জয় ত্রিপুরার মাটির ঘরের ভিত নড়বড়ে হয়ে পড়ে৷ আজ ভোরে তিনি ও তাঁর স্ত্রী জুম চাষ করতে বেড়িয়ে গিয়েছিলেন৷ ঘরে ঘুমিয়ে ছিল তাদের পুত্র সন্তান হরিরঞ্জন ত্রিপুরা(১১)৷ সে মেদিনিপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র৷ সকাল ৫টা নাগাদ মাটির ঘর তার উপর ভেঙ্গে পড়ে৷ ঘটনাটি প্রতিবেশীরা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন৷ তারাই ছুটে এসে হরিরঞ্জনকে উদ্ধার করেন৷ প্রথমে তাকে কুলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ জি বি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top