News Flash

  • Home
  • Uncategorized
  • এমজিএরেগা : হাইলাকান্দিতে গ্রেফতার তিন সরকারি কর্মচারীকে পাঁচদিনের পুলিশ হেফাজতে
Image

এমজিএরেগা : হাইলাকান্দিতে গ্রেফতার তিন সরকারি কর্মচারীকে পাঁচদিনের পুলিশ হেফাজতে

হাইলাকান্দি, ১৭ জুন, (হি.স.) : গ্রামোন্নয়নের টাকা লুটপাটের অভিযোগে অসমের হাইলাকান্দিতে গ্রেফতার করা হয়েছে তিন সরকারি কর্মচারীকে| তাঁরা লালা উন্নয়ন ব্লকের অ্যাকাউন্টেন্ট পারভেজ আহমেদ লস্কর, দুই জুনিয়র ইঞ্জিনিয়ার যথাক্রমে আলতাফ হুসেন মজুমদার এবং সুদীপ ধর| তাঁদের বিরুদ্ধে এমজিএনরেগার প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে|

ইতিমধ্যে সবাইকে গ্রেফতার করে শনিবার সিজেএম আদালতে সোপর্দ করে পাঁচ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ|

উল্লেখ্য, লালা এবং হাইলাকান্দি উন্নয়ন ব্লকে এমজিএনরেগা প্রকল্পে ব্যাপক অর্থ তছরুপ হয়েছে এবং হচ্ছে বলে সম্প্রতি জেলার এক বেসরকারি সংগঠন হাইলাকান্দি জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে অভিযোগপত্র দাখিল করেছিল| এই অভিযোগের সত্যতা যাচাই করে বিহিত ব্যবস্থা নিতে সদর থানায় সুপারিশ করেন জেলা পরিষদ কর্তৃপক্ষ| জেলা পরিষদের সুপারিশপত্রের ভিত্তিতে এ ব্যাপারে তদন্ত চালায় পুলিশ|

প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে গতকাল শুক্রবার রাতে ওই অভিযুক্তদের তাঁদের বাড়ি থেকে তুলে আনা হয়| সে অনুসারে শিলচর মেহেরপুরের বাড়ি থেকে সুদীপ ধরকে, লালার বাড়ি থেকে পারভেজ আহমেদ লস্কর এবং হাইলাকান্দির বাড়ি থেকে আলতাফ হুসেন মজুমদারকে সদর থানায় নিয়ে আসে পুলিশ| থানায় এনে টানা জেরা চালিয়ে প্রথমে পারভেজ আহমেদ ও আলতাফ হুসেন মজুমদারকে এবং পরে সুদীপ ধরকে গ্রেফতার করা হয়| সরকারি টাকা লুণ্ঠনে অভিযুক্ত তিনজনকে সদর থানায় জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top