News Flash

  • Home
  • Uncategorized
  • রবিবার ডুয়ার্সে ১২ ঘণ্টার বনধের ডাক মোর্চার
Image

রবিবার ডুয়ার্সে ১২ ঘণ্টার বনধের ডাক মোর্চার

দার্জিলিং, ১৭ জুন (হি.স.) : দিনভর আশান্তির পর শনিবার বিকেলেও শান্তির দেখা নেই পাহাড়ে| বরং দার্জিলিং থেকে হিংসা ছড়াল কালিম্পংয়ে| শনিবার বিকেলে কালিম্পংয়ের গরুবাথানে বিদু্যত্ বণ্টন দফতরের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় মোর্চা সমর্থকরা| রবিবার ডুয়ার্সে ১২ ঘণ্টার বন্‌ধ ডেকেছে মোর্চা| ওদিকে শনিবার সিংমারির ঘটনায় ৭ মোর্চা সমর্থককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা|
শনিবার সিংমারিতে পুলিশের গুলিতে ৪ জন মোর্চা সমর্থকের মৃতু্য হয়েছে বলে দাবি করেছে দলীয় নেতৃত্ব| যদিও গুলিচালনার কথা স্বীকার করেনি পুলিশ বা মুখ্যমন্ত্রী| গুলির প্রমাণ হিসাবে ফাঁকা কার্তুজ দেখিয়েছে মোর্চা| তা নিয়ে চাপানউতোর এখন তুঙ্গে| ওদিকে সিংমারিতে সেনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ধরপাকড় শুরু করে পুলিশ| মোট ৭ জন মোর্চা সমর্থককে গ্রেফতার করে পুলিশ| পুলিশের গুলিতে মোর্চা সমর্থকের মৃতু্য ও পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে বিকেলে ফের পাহাড়ের বিভিন্ন এলাকায় মিছিল বেরোতে শুরু করে| গরুবাথানে তেমনই একটি মিছিল থেকে বিদু্যত্ বণ্টন দফতরের গাড়িতে আগুন দেওয়া হয় বলে খবর| সিংমারিতে পুলিশের গুলি চালনার প্রতিবাদে রবিবার ডুয়ার্সে ১২ ঘণ্টার বন্‌ধ ডেকেছে মোর্চা| পাহাড়ের বাসিন্দাদের বাড়ি থেকে বেরিয়ে প্রশাসনের সঙ্গে অসহযোগিতার ডাক দিয়েছেন তিনি| ওদিকে পুলিশের দাবি, শনিবার মোর্চার হিংসাত্মক আন্দোলনে ৩৫ জন পুলিশকর্মী আহত হয়েছেন| এর মধ্যে অন্তত ১৯ জন পুলিশকর্মীকে হাসপাতালে চিকিত্সা করাতে হয়েছে| এমনটাই জানিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা অনুজ কুমার|

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top