News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতীক্ষার অবসান, প্রথম মেট্রো পেল কেরল
Image

প্রতীক্ষার অবসান, প্রথম মেট্রো পেল কেরল

কোচি, ১৭ জুন (হি.স.): জুন মাসের ১৭ তারিখ, এই দিনটি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে কেরলবাসীর কাছে| কারণ এই দিন প্রথম মেট্রো রেল পেল কেরল রাজ্য| শনিবার কোচি মেট্রো, কেরলের প্রথম মেট্রো রেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এরপর কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মেট্রোয় সফর করলেন প্রধানমন্ত্রী| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এদিন মেট্রোতে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু, কেরলের রাজ্যপাল পি সথশিভম, মেট্রোর প্রধান রূপকার ই শ্রীধরণ এবং কেরল বিজেপির প্রধান কুম্মানাম রাজশেখরণ| দীর্ঘ প্রতীক্ষিত কোচি মেট্রোর রেল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী-র দফতর (িএমও) থেকে টুইট করে লেখা হয়েছে, `ভবিষ্যতের পরিকাঠামো যা, ভারতের উন্নতিতে অবদান রাখবে|’ শনিবার সকাল ১১টা নাগাদ পালারিভাত্তম স্টেশনে ফিতে কেটে মেট্রো রেলের সূচনা করেন প্রধানমন্ত্রী|

কোচি মেট্রো দেশের অষ্টম মেট্রো প্রকল্প| প্রথম পর্বে ২৫ কিলোমিটার রেলপথে জুড়বে মোট ২২টি স্টেশন| আপাতত পালারিভাত্তোম স্টেশন থেকে আলুভা স্টেশন পর্যন্ত ১৩ কিলোমিটার রেলপথের কাজ সম্পন্ন হয়েছে| ৮ মিনিট ২০ সেকেন্ডের ব্যবধানে মোট ২১৯টি মেট্রো চলবে দিনভর| প্রথম মেট্রো চলবে সকাল ৬টায়, শেষ মেট্রো রাত ১০টায়| কোচি মেট্রো প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত কর্মী ও আধিকারিকদের এদিন ধন্যবাদ জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন| তঁার কথায়, `স্বপ্ন এখন বাস্তবতা পেল|’

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top