News Flash

  • Home
  • Uncategorized
  • ১৯৯৩ মুম্বই বিস্ফোরণ, দোষী সাব্যস্ত আৱু সালেম সহ ৬
Image

১৯৯৩ মুম্বই বিস্ফোরণ, দোষী সাব্যস্ত আৱু সালেম সহ ৬

মুম্বই, ১৬ জুন (হি.স.): ভয়াবহ মুম্বই বিস্ফোরণ (১৯৯৩) মামলায় আৱু সালেম, মুস্তফা দোসা, ফিরোজ খান, তাহির মার্চেন্ট, রিয়াদ সিদ্দিকি আর করিমুল্লা শেখকে দোষী সাব্যস্ত করল মুম্বই-এর বিশেষ টাডা (টেররিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট) আদালত| তাদের প্রত্যেকের বিরুদ্ধেই সন্ত্রাসমূলক কার‌্যকলাপ এবং ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়েছে| যদিও অপর অভিযুক্ত আব্দুল কায়ুম-কে ব্যক্তিগত বন্ডে রেহাই দিয়েছে আদালত| অভিনেতা সঞ্জয় দত্তের বাড়িতে অস্ত্র পেঁৗছে দেওয়ার অভিযোগ ছিল কায়ুমের বিরুদ্ধে| ২৪ বছর পর ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলার রায় দিতে গিয়ে শুক্রবার আদালত জানিয়েছে, কায়ুমের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরণে জড়িত থাকার কোনও প্রমাণ পাওয়া যায়নি| আগামী ১৯ জুন শাস্তি ঘোষণা করবে আদালত| এই মামলায় টাইগার মেমন এখনও পলাতক|
উল্লেখ্য, ১৯৯৩ সালের ১২ মার্চ ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল বাণিজ্যনগরী মুম্বই| কেঁপে উঠেছিল বম্বে স্টক এক্সচেঞ্জ, কাঠাবাজার, সেনাভবন লাগোয়া লাকি পেট্রোল পাম্প, পাসপোর্ট অফিসের বিপরীত স্থান, মহিম কজওয়ের ফিশারম্যান কলোনি, এয়ার ইন্ডিয়া ভবনের বেসমেন্ট প্রভৃতি জায়গা| বিস্ফোরণে মৃতু্য হয়েছিল ২৫৭ জনের| আহত হয়েছিলেন ৭১৩ জন| ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অগুণিত| ভয়াবহ বিস্ফোরণে দাউদ ইব্রাহিম, আৱু সালেম সহ মোট ৩৬ জন অভিযুক্ত রয়েছে|

১৯৯৩ থেকে একনজরে ভয়াবহ মুম্বাই বিস্ফোরণের ঘটনাপঞ্জী
মুম্বই, ১৬ জুন (হি.স.): ভয়াবহ মুম্বই বিস্ফোরণ (১৯৯৩) মামলায় আৱু সালেম, মুস্তফা দোসা, ফিরোজ খান, তাহির মার্চেন্ট, রিয়াদ সিদ্দিকি আর করিমুল্লা শেখকে দোষী সাব্যস্ত করল মুম্বই-এর বিশেষ টাডা (টেররিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট) আদালত| তাদের প্রত্যেকের বিরুদ্ধেই সন্ত্রাসমূলক কার‌্যরকলাপ এবং ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়েছে| যদিও অপর অভিযুক্ত আব্দুল কায়ুম-কে ব্যক্তিগত বন্ডে রেহাই দিয়েছে আদালত| অভিনেতা সঞ্জয় দত্তের বাড়িতে অস্ত্র পেঁছে দেওয়ার অভিযোগ ছিল কায়ুমের বিরুদ্ধে| ২৪ বছর পর ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলার রায় দিতে গিয়ে শুক্রবার আদালত জানিয়েছে, কায়ুমের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরণে জড়িত থাকার কোনও প্রমাণ পাওয়া যায়নি| আগামী ১৯ জুন শাস্তি ঘোষণা করবে আদালত| এই মামলায় টাইগার মেমন এখনও পলাতক| এই মামলায় এর আগে ২০১৫ সালে দোষী সাব্যস্ত ইয়াকুব মেননের ফাঁসি হয়| মুম্বই বিস্ফোরণের ঘটনায় অন্যতম চক্রী ছিল দাউদ ঘনিষ্ঠ ইয়াকুব মেনন|

১৯৯৩ থেকে একনজরে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনাপঞ্জী

১২ মার্চ, ১৯৯৩ : মুম্বইয়ের ১৩ টি আলাদা জায়গায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় ২৫৭ জনের মৃতু্য, আহত ৭১৩ জন|
১৯ এপ্রিল ১৯৯৩ : বিস্ফোরণে ব্যবহৃত বেআইনি অস্ত্র রাখার অভিযোগে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে গ্রেফতার করা হয়|
৪ নভেম্বর ১৯৯৩ : ১৮৯ জন অভিযুক্তের বিরুদ্ধে ১০ হাজার পাতার প্রাথমিক চার্জশিট দাখিল করা হয়| যার মধ্যে সঞ্জয় দত্তের নাম ছিল|
১৯ নভেম্বর ১৯৯৩ : মুম্বই বিস্ফোরণ মামলার দায়িত্বভার দেওয়া হয় সিবিআইকে|
১ এপ্রিল ১৯৯৪ : মুম্বই নগর দায়রা আদালত থেকে টাডা আদালতকে আলাদা একটি জায়গায় সরিয়ে নেওয়া হয় আর্থার রোড সেন্ট্রাল জেলের ভিতরে|
১০ এপ্রিল ১৯৯৪ : ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া ২৬ জনকে অভিযোগ থেকে মুক্তি দেয় টাডা আদালত| পাশাপাশি সুপ্রিম কোর্টও দুজনকে (আসীম আজমি ও আমজেদ মেহের বক্স) মুক্তি দেয়|
১৯ এপ্রিল ১৯৯৪ : মুম্বই বিস্ফোরণ মামলার ট্রায়াল শুরু হয়| অপরাধীদের বিরুদ্ধে চার্জ গঠনও শুরু হয় তখনই|
১৪ অক্টোবর ১৯৯৪ : সুপ্রিম কোর্টে জামিন পান অভিনেতা সঞ্জয় দত্ত|
২৯ মার্চ ১৯৯৬ : মুম্বই বিস্ফোরণ মামলা বিচারের দায়িত্ব বর্তায় স্পেশাল টাডা বিচারপতি পিডি কোড়ের উপরে|
অক্টোবর ২০০০ : এই মামলায় সাক্ষী হিসাবে ৬৮৪ জনের সাক্ষ্য নেওয়া হয়|
জুলাই ২০০১ : অভিযুক্ত সবার বক্তব্য রেকর্ড করা হয়|
আগস্ট, ২০০১- অগাস্ট ২০০২ : মামলায় সরকারি পক্ষ ও আসামি পক্ষের মধ্যে বক্তব্যের শুনানি চলে|
২০ ফেব্রুয়ারি, ২০০৩ : দাউদ ইব্রাহিমের দলের সদস্য ইজাজ পাঠানকে আদালতে হাজির করা হয়|
অগাস্ট ১০, ২০০৬ : বিচারপতি পিডি কোড়ে শুনানি শেষে জানান, মুম্বই বিস্ফোরণ মামলার রায় ঘোষণা করা হবে ১২ সেপ্টেম্বর|
১২ সেপ্টেম্বর, ২০০৬ : গোটা ঘটনায় ১২ জনকে ফাঁসির সাজা শোনানো হয়| ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়|
১ নভেম্বর, ২০১১ : সুপ্রিম কোর্টে মুম্বই বিস্ফোরণ মামলায় সাজাপ্রাপ্ত ১০০ জনের আবেদনের শুনানি শুরু হয়|
২৯ আগস্ট, ২০১২ : মুম্বই বিস্ফোরণ মামলার রায়দান স্থগিত রাখে সর্বোচ্চ আদালত|
২১ মার্চ, ২০১৩ : মুম্বই বিস্ফোরণের অন্যতম মাস্টার মাইন্ড ইয়াকুব মেমনের ফাঁসির সাজাকে সমর্থন সুপ্রিম কোর্টের|
মে, ২০১৪ : রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ইয়াকুব মেমনের মৃতু্যদণ্ড রদের আবেদন খারিজ করলেন|
২ জুন, ২০১৪ : ফের একবার ইয়াকুব মেমনের ফাঁসির সাজা স্থগিত রেখে ফের শুনানি চলল সুপ্রিম কোর্টে|
৯ এপ্রিল, ২০১৫ : ফের একবার ইয়াকুব মেমনের প্রাণভিক্ষার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট|
২১ জুলাই, ২০১৫ : ইয়াকুব মেমনের শেষ আইনি অস্ত্র কিউরিটিভ পিটিশনও খারিজ করে মৃতু্যদণ্ডের সাজাই বহাল রাখল শীর্ষ আদালত| সেদিনই কয়েকঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় ইয়াকুব|
২৩ জুলাই, ২০১৫ : ৩০ জুলাই নির্ধারিত মৃতু্যদণ্ডের সাজা স্থগিত রাখার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান ইয়াকুবের আইনজীবীরা|
২৯ জুলাই, ২০১৫ : ইয়াকুবের সেই আবেদনও খারিজ করে সুপ্রিম কোর্ট| এরপর ফের একবার রাষ্ট্রপতির কাছে নতুনভাবে প্রাণভিক্ষার আর্জি জানায় ইয়াকুব মেমন| ফের একবার মহারাষ্ট্রের রাজ্যপাল তা খারিজ করেন, পত্রপাট নাকচ করে দেন রাষ্ট্রপতিও|
৩০ জুলাই, ২০১৫ : এদিন মাঝরাতে ফের একবার ইয়াকুব প্রাণভিক্ষার আর্জি জানায় সুপ্রিম কোর্টের কাছে| মাঝরাতে দীর্ঘ প্রাণ দু’ঘণ্টার শুনানির পর তা খারিজ হয় ও এদিন সকাল সাড়ে ৬ টার পরে ইয়াকুবরে শেষপর‌্যন্ত ফাঁসিকাঠে ঝোলানো হয়|
ফেব্রুয়ারি ২০১৫ : ইয়াকুবের ঘটনা চলার মাঝেই মুম্বইয়ের বিল্ডার প্রদীপ জৈন হত্যা মামলায় আৱু সালেমকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছিল আদালত|
১৬ জুন, ২০১৭ : বিশেষ আদালতের রায়ে আৱু সালেম সহ মোট পাঁচ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে| ষড়যন্ত্র ও সন্ত্রাসবাদের ধারায় আৱু সালেমকে দোষী সাব্যস্ত করেছে আদালত| টাডা আদালতের রায় মোতাবেক আৱু সালেম, মুস্তাফা দোসা, তাহির মার্চেন্ট ও ফিরোজ খান মুম্বই বিস্ফোরণের মূল ষড়যন্ত্রকারীদের অন্যতম| আগামী ১৯ জুন শাস্তি ঘোষণা করবে আদালত|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top