News Flash

  • Home
  • Uncategorized
  • যোগীকে চ্যালেঞ্জ ছুঁড়ে উত্তরপ্রদেশে মদ নিষিদ্ধ করতে বললেন নীতীশ কুমার
Image

যোগীকে চ্যালেঞ্জ ছুঁড়ে উত্তরপ্রদেশে মদ নিষিদ্ধ করতে বললেন নীতীশ কুমার

পাটনা, ১৫ জুন (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| বিহার সফরের আগেই যোগী আদিত্যনাথকে চ্যালেঞ্জ ছুঁড়ে নীতীশ কুমার জানিয়ে দিলেন, তাঁর রাজ্যের মত খালি হাতে বিহারে আসবেন না| যোগী আদিত্যনাথ প্রথমে তাঁর রাজ্যে মদের ওপর নিষেধাজ্ঞা এবং স্থানীয় সংস্থাগুলিতে মহিলাদের ওপর ৫০ শতাংশ সংরক্ষণ করুক, তারপরে তিনি বিহারে আসবেন|
পটনা থেকে ১২৫ কিমি দূরে দ্বারভাঙায় ৩০০ কোটি টাকার একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে এসে নীতীশ কুমার বলেন, আমাদের থেকে আপনি (আদিত্যনাথ) পরামর্শ নিয়ে নিজের রাজ্যে মদের ওপর নিষেধাজ্ঞা এবং স্থানীয় সরকারি সংস্থায় মহিলাদের ওপর ৫০ শতাংশ সংরক্ষণ জারি করুন| আদিত্যনাথের দ্বারভাঙা সফরে একরকম জল ঢেলে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, একদিকে আমি আমার রাজ্যে বিভিন্ন উন্নতিমূলক প্রকল্প চালু করছি আর আদিত্যনাথ আসবেন একেবারে খালি হাতে|
তিনি কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও | মোদীকে লক্ষ্য করে নীতীশ কুমার বলেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার বিহারের জন্য অনেক উন্নতিমূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তার একটাও পূরণ করেননি প্রধানমন্ত্রী| নীতীশ কুমার দাবি করেন, বিহার যেভাবে মদের ওপর নিষেধাজ্ঞা জারি করে নজির গড়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলিরও উচিত বিহারের দেখানো পথ অনুসরণ করা|

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top