রোহতক, ১৫ জুন (হি.স.) : হরিয়ানার রোহতকের আদালতে যোগগুরু বাবা রামদেবের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা গ্রেফতারি পরোয়ানা জারি হল| ভারত মাতা কি জয় না বললে মাথা কেটে নেওয়া উচিত বলে গত বছর হরিয়ানার রোহতকের একটি সভায় মন্তব্য করেছিলেন তিনি| সেই প্রেক্ষিতে এমন নির্দেশ দিয়েছেন রোহতক আদালতের অতিরিক্ত মুখ্য বিচারপতি হরিশ গোয়েল| আগামী ৩ আগস্ট মামলার পরবর্তী শুনানি|
গত বছর এপ্রিল মাসে রোহতকে সদ্ভাবনা সম্মেলনে গিয়েছিলেন রামদেব| জাঠ আন্দোলনের জেরে হরিয়ানা তখন উত্তপ্ত| সেখানে তিনি বলেন, দেশে আইন আছে তাই| না হলে যারা ভারতমাতার জয় বলতে আপত্তি করছে, তাদের মাথা কেটে নিতেন তিনি| সেই প্রেক্ষিতে আদালতে মামলা দায়ের করেন কংগ্রেস নেতা এবং হরিয়ানার প্রাক্তন মন্ত্রী সুভাষ বাত্রা|
এই মামলার শুনানিতেই রামদেবকে একাধিকবার হাজিরা দিতে বলা হয়| গত ২ মে বিচারপতি গোয়েলই তাঁকে ডেকে পাঠান| ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন| তা সত্ত্বেও আদালতে যাননি রামদেব| এরপর জামিন যোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তোয়াক্কা করেননি| তাই এবার জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে|
রামদেবের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা গ্রেফতারি পরোয়ানা জারি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















