News Flash

  • Home
  • Uncategorized
  • এবার গুজরাতে বিক্ষোভের মুখে স্মৃতি ইরানি, কেন্দ্রীয় মন্ত্রীকে চুড়ি ছুঁড়ে ধৃত যুবক
Image

এবার গুজরাতে বিক্ষোভের মুখে স্মৃতি ইরানি, কেন্দ্রীয় মন্ত্রীকে চুড়ি ছুঁড়ে ধৃত যুবক

আহমেদাবাদ, ১৩ জুন (হি.স.) : এবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে চুড়ি ছুঁড়ে মারলেন এক যুবক| সোমবার ঘটনাটি ঘটেছে গুজরাতের আমরেলি শহরে | যদিও চুড়িগুলি মন্ত্রীর গায়ে লাগেনি| তবে সঙ্গে সঙ্গেই পুলিশ বছর পঁচিশের ওই যুবকে আটক করেছে| বিজেপি এই ঘটনায় কংগ্রেসের হাত থাকার দাবি করেছে | যদিও কংগ্রেস ওই অভিযোগ অস্বীকার করেছে| কংগ্রেসের দাবি, ওই ব্যক্তি কৃষকদের ঋণ মকুবের দাবি করেছিলেন|
জানা গেছে, কেন্দ্র নরন্দ্রে মোদী সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে গুজরাতের আমরেলি শহরে আয়োজিত একটি অনুষ্ঠানে গতকাল বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি| সেই সময় তাঁকে লক্ষ্য করে কেতন কাসওয়ালা নামে বছর পঁচিশের এক যুবক তাঁর দিকে এক জোড়া চুড়ি ছুঁড়ে মারেন | সঙ্গে বন্দেমাতরম স্লোগান দিতে থাকেন| যদিও অভিযুক্ত যুবক দর্শকাসনের অনেকটাই পিছনে থাকায়, সেগুলো মঞ্চ পর‌্যন্ত গিয়ে পৌঁছয়নি| সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীরা এসে কেতনকে ধরে ফেলে| তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে| পুলিশ জানিয়েছে, কেতন কাসওয়ালার বাড়ি আমরেলি জেলার মোতা ভান্ডারিয়া গ্রামে| কী উদ্দেশ্য নিয়ে তিনি এই চুড়ি ছুঁড়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে|
তবে চুড়ি ছোঁড়ার ঘটনায় এতটুকু বিব্রত হননি কেন্দ্রীয় মন্ত্রী | তিনি কাসওয়ালাকে অনুষ্ঠানে অংশ নিতে দেওয়ার জন্য পুলিশের কাছে আর্জি জানান| তিনি ক কাসওয়ালাকে চুড়ি ছুঁড়তে বাধা না দেওয়ারও আর্জি জানান| স্মৃতি বলেন, চুড়িগুলি তিনি ওই ব্যক্তির স্ত্রীর কাছে উপহার হিসেবে পাঠিয়ে দেবেন| সেই সঙ্গে স্মৃতি ইরানি এই ঘটনাকে কংগ্রেসের ভোটের কৌশল বলে মন্তব্য করেছেন|
যদিও, স্থানীয় কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, কৃষকদের ঋণ মকুবের দাবি জানাতেই কেতন চুড়ি ছুঁড়েছেন| স্থানীয় কংগ্রেস বিধায়ক পরেশ ধানানির দাবি, কেতন একজন কৃষক| উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে ঋণ মকুবের দাবিতেই তাঁর ক্ষোভ ওইভাবে প্রকাশ করেছেন তিনি|
কেতন কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত, একথা মানতে রাজি নয় পুলিশও | আমরেলির পুলিশ সুপার জগদীশ প্যাটেল জানিয়েছেন, অভিযুক্ত বন্দেমাতরম স্লোগান ছাড়া অন্য কোনও শব্দ ব্যবহার করেননি| তিনি আরও জানান, পুলিশ যখন সেখান থেকে কেতনকে সরিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন স্বয়ং কেন্দ্রীয়মন্ত্রী|
এদিকে, এগ্রিকালচারাল ইউনির্ভাসিটি হলে অনুষ্ঠান শুরুর আগে ২০-২৫ জন কংগ্রেস সমর্থককে আটক করে পুলিশ| তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল বলে পুলিশ জানিয়েছে| সাম্প্রতিককালে এই নিয়ে মোদীর রাজ্যে দ্বিতীয় কোনও কেন্দ্রীয় মন্ত্রী এইভাবে ক্ষোভের মুখে পড়লেন|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top