News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড বাংলাদেশ, মৃত ২৯
Image

ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড বাংলাদেশ, মৃত ২৯

ঢাকা, ১৩ জুন (হি.স.): প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ও ঝড়ে বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসে ও গাছের তলায় চাপা পড়ে প্রাণ হারালেন অন্তত ২৯ জন| সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর‌্যন্ত ২৯ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে| উদ্ধারকারী দলের কর্মীরা মনে করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে| মঙ্গলবার ভোরে বান্দরবান শহরের লেমু ঝিড়ি পাড়া, কালাঘাটা ও ক্যচিংঘাটা এলাকায় পাহাড় ধসে তিন জনের মৃতু্য হয়েছে| কালারঘাটার কবরস্থান এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে এক ছাত্র সহ ৩ জনের মৃতু্য হয়েছে| আহত হয়েছেন আরও ৩ জন| এছাড়াও লেমুঝিরি আগাপাড়া এলাকায় পাহাড় ধসে মৃতু্য হয়েছে তিন ভাইবোনের| তাঁদের নাম হল, শুভ বড়ুয়া (৮), মিঠু বড়ুয়া (৬) ও লতা বড়ুয়া (৫)| আহত হয়েছেন তাঁদের বাবা লালমোহন বড়ুয়া|
অন্যদিকে, পাহাড় ধসে এবং গাছচাপা পড়ায় রাঙ্গামাটিতে ১৭ জনের মৃতু্য হয়েছে| ১৩ জনের মৃতু্য হয়েছে রাঙ্গামাটি শহরে এবং রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ৪ জনের মৃতু্য হয়েছে| অপরদিকে, মঙ্গলবার ভোর পর‌্যন্ত চট্টগ্রামে ৬ জনের মৃতু্য হয়েছে| উচ্চ পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি কানগুনিয়া এলাকায় পাহাড় ধসে চার জন, হালিশহরের ফইল্লাতলী বাজার এলাকায় দেওয়াল ধসে এক জন এবং বাকলিয়ার চাক্তাইয়ে বজ্রপাতে আরও এক জনের মৃতু্য হয়েছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top