News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটির বন্যা পরিস্থিতি ভয়াবহ, ধস, প্রশাসনের সতর্কবার্তা
Image

গুয়াহাটির বন্যা পরিস্থিতি ভয়াবহ, ধস, প্রশাসনের সতর্কবার্তা

গুয়াহাটি, ১৩ জুন, (হি.স.) : গুয়াহাটি মহানগরে কৃত্রিম বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। বিভিন্ন এলাকার মাটি বসে যাচ্ছে। বোন্দা, কামাখ্যা্, মালিগাঁও, হেঙেরাবাড়ি, নিজরাপাড়া-চাঁদমারির কয়েকটি এলাকায় ভূমিধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। তবে কোনও হতাহতের খবর নেই। এমতাবস্থায় ভূমিস্খলনপ্রবণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে যেতে আহ্বান জানিয়েছে কামরূপ মহানগর জেলা প্রশাসন। বিপদসংকুল অবস্থায় আছেন এমন বাড়ির বাসিন্দাদের পাহাড় থেকে গড়ে আসা জল, পাথর, মাটি সম্পর্কে সতর্ক থাকতেও বলা হয়েছে।
জেলা তথ্য ও জনসংযোগ দফতরের এক প্রেসবার্তায় এই আহ্বান জানিয়ে বলা হয়েছে, সোমবার শেষ রাত থেকে ধারা বৃষ্টিপাতের দরুন মহানগরের বিস্তীর্ণ এলাকা জমা জলের কবলে পড়েছে। আজ সারাদিন সপার্ষদ জেলাশাসক তথা জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারম্যান এম অঙ্গমুথু মহানগরের বিভিন্ন অঞ্চল ঘুরে বন্যার্তদের দুর্দশা সচক্ষে দেখেছেন। কয়েকটি ভূমিস্খলনপ্রভাবিত অঞ্চলেও গিয়েছেন তিনি। বিভিন্ন অঞ্চল ঘুরে পরিস্থিতির খোঁজ নিয়ে সংশ্লিষ্ট এলাকার মানুষজনকে যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসন তৈরি আছে বলে আশ্বাস দিয়েছেন জেলাশাসক। তবে ভূমিস্খলনপ্রবণ এলাকার বাসিন্দাদেরও সম্ভাব্য অঘটন থেকে নিজেদের রক্ষার জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছেন জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারম্যান এম অঙ্গমুথু।
সব জরুরিকালীন পরিষেবা সংস্থা বিশেষ করে এসডিআরএফ, এনডিআরএফ, স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ, জলসম্পদ বিভাগ, বনবিভাগ, গুয়াহাটি পুরনিগম, বিদ্যুৎ বিতরণ কোম্পানি ইত্যাদিকে দুর্যোগ মোকাবিলায় তৈরি থাকতে বলেছেন জেলাশাসক। তাছাড়া, যেকোনও দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনে জেলাশাসকের নিয়ন্ত্রণকক্ষের ১০৭৭ এবং ০৩৬১-২৭৩৩৩৫২ এবং পুলিশের নিয়ন্ত্রণকক্ষের ১০০, ১০৮ নম্বরে ফোন করার আহ্বান জানানো হয়েছে এই প্রেসবার্তায়।
জলসম্পদ বিভাগের তথ্যের ভিত্তিতে প্রেসবার্তায় জানানো হয়েছে, আজ বিকেল ৩.৩০ মিনিট পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল এ রকম — খানাপাড়ায় ৬৮ এমএম, রিহাবাড়িতে ৭৩ এমএম, গান্ধীমণ্ডপে ৬৯ এমএম।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top