News Flash

  • Home
  • Uncategorized
  • অবিলম্বে এনইইটি-র ফলপ্রকাশ করতে হবে সিবিএসই-কে, নির্দেশ সুপ্রিম কোর্টের

অবিলম্বে এনইইটি-র ফলপ্রকাশ করতে হবে সিবিএসই-কে, নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১২ জুন (হি.স.): আগামী ২৬ জুনের মধ্যেই প্রকাশিত হবে সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স বা এনইইটি (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট)-এর ফল| কারণ, মাদ্রাজ হাইকোর্টের রায়কে খারিজ করে সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, অবিলম্বে প্রকাশ করা হোক সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স বা এনইইটি -র ফল| শীর্ষ আদালতের এই রায়ের পরেই এনইইটি-র নিয়ামক সংস্থা সিবিএসই জানিয়েছে, সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে চলতি মাসের ২৬ তারিখের মধ্যেই তারা ফলপ্রকাশ করবে|
এমবিবিএস ও বিডিএস কোর্সের জন্য চলতি বছর ১১.৩৮ লক্ষ ছাত্র-ছাত্রীর প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিয়েছিল সিবিএসই| একটি পিটিশনের শুনানিতে গত ২৪ মে সিবিএসই-কে ফলপ্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেয় মাদ্রাজ হাইকোর্ট| পিটিশনে বলা হয়েছিল, ইংরাজি ও হিন্দি বিষয়ের ১০.৫ লক্ষ পরীক্ষার্থীর প্রশ্নপত্র একই দেওয়া হয়েছিল| ওই প্রশ্নপত্রের সঙ্গে আরও ৮টি ভাষায় যাঁরা পরীক্ষা দিয়েছে, তাদের প্রশ্নপত্রের কোনও মিল নেই| এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিএসই| তারই প্রেক্ষিতে সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, অবিলম্বে এনইইটি-র ফলপ্রকাশ করতে হবে সিবিএসই-কে| আর তাই ফলপ্রকাশে আর কোনও বাধা রইল না|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top