News Flash

  • Home
  • Uncategorized
  • রেল লাইনে মাটি ধসে শ্রমিকের মৃত্যু, গুরুতর জখম আরও দুইজন
Image

রেল লাইনে মাটি ধসে শ্রমিকের মৃত্যু, গুরুতর জখম আরও দুইজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ রেল লাইনে পাহাড়ের মাটি ধসে পড়েছে৷ ধসে পড়া মাটির চাপায় এক শ্রমিকের মর্মান্তি মৃত্যু হয়েছে৷ দূর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কুমারঘাট থানার অধীন সুকান্তনগর এলাকায়৷ মৃত শ্রমিকের নাম ভারতজয় চাকমা৷ আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও দুই শ্রমিক৷
সংবাদে প্রকাশ, গত কিছুদিন ধরেই রাজ্যে প্রবল বৃষ্টি হচ্ছে৷ নানা স্থানে জাতীয় সড়কে ও রেল লাইনে মাটি ধসে পড়ছে৷ রেল লাইনে মাটির ধস সরানোর কাজে নিযুক্ত করা হয় কিছু শ্রমিককে৷ ঠিকেদারের অধীন শ্রমিকরা এদিন কাজ করছিলেন সুকান্তনগর এলাকায়৷ আচমকা পাহাড় থেকে বড় আকারের ধস পড়ে৷ ধসের মাটির নীচে চাপা পড়ে ভারতজয় চাকমা সহ তিনজন শ্রমিক৷ মুহুর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ শ্রমিকরা বহু চেষ্টা করে ভারতজয়সহ অন্যানদের মাটির নীচ থেকে উদ্ধার করে৷ তাদের কুমারঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন হাসপাতালে পৌঁছার আগেই শ্রমিক ভারতজয় চাকমার মৃত্যু হয়৷ কুমারঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে৷ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নেওয়া হয়েছে৷ ভারতজয় চাকমার মৃত্যুতে অন্যান্য শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে৷ এদিকে, শ্রমিকরা রেলওয়ে এবং প্রশাসনের কাছে ভারতজয় চাকমার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার দাবী জানিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top