নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জেরে রক্তাক্ত হলেন বড় ভাই৷ জানা গেছে, আনন্দনগর ১০ নং পাড়া এলাকার বাসিন্দা অনিল রায় (৫২) এর স্ত্রীর সাথে তারই ছোট ভাই রঞ্জন রায়ের দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক৷ এক বছর আগে তাদেরকে হাতেনাতে ধরে ফেলেন অনিল রায়৷ এনিয়ে প্রচন্ড ঝামেলাও হয়েছিল৷ শালিসী সভায় তখন ঝামেলা মিটলেও স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছিলেন৷ গতকাল তিনি ফিরে আসেন৷ বাড়ি আসতেই স্বামীর ফের ঝগড়া শুরু হয়৷ তখন অনিল রায়ের স্ত্রী, তার ছেলে এবং ছোট ভাই রঞ্জন রায় মিলে তাকে প্রচন্ড মারধর করেন৷ দা দিয়ে তাকে মাথায় আঘাত করেন তারা৷ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে রাত ১০টা নাগাদ আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ কিন্তু, চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ বর্তমানে তিনি জি বি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন৷ এই ঘটনায় স্ত্রী, ছেলে এবং ছোট ভাইয়ের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে৷
বৌদির সাথে অবৈধ সম্পর্ক, রাগে অগ্রজের মাথা ফাটাল অনুজ
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















