News Flash

  • Home
  • Uncategorized
  • বৌদির সাথে অবৈধ সম্পর্ক, রাগে অগ্রজের মাথা ফাটাল অনুজ
Image

বৌদির সাথে অবৈধ সম্পর্ক, রাগে অগ্রজের মাথা ফাটাল অনুজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জেরে রক্তাক্ত হলেন বড় ভাই৷ জানা গেছে, আনন্দনগর ১০ নং পাড়া এলাকার বাসিন্দা অনিল রায়  (৫২) এর স্ত্রীর সাথে তারই ছোট ভাই রঞ্জন রায়ের দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক৷ এক বছর আগে তাদেরকে হাতেনাতে ধরে ফেলেন অনিল রায়৷ এনিয়ে প্রচন্ড ঝামেলাও হয়েছিল৷ শালিসী সভায় তখন ঝামেলা মিটলেও স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছিলেন৷ গতকাল তিনি ফিরে আসেন৷ বাড়ি আসতেই স্বামীর ফের ঝগড়া শুরু হয়৷ তখন অনিল রায়ের স্ত্রী, তার ছেলে এবং ছোট ভাই রঞ্জন রায় মিলে তাকে প্রচন্ড মারধর করেন৷ দা দিয়ে তাকে মাথায় আঘাত করেন তারা৷ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে রাত ১০টা নাগাদ আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান৷ কিন্তু, চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ বর্তমানে তিনি জি বি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন৷ এই ঘটনায় স্ত্রী, ছেলে এবং ছোট ভাইয়ের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top