News Flash

  • Home
  • Uncategorized
  • থানার জীপ দূর্ঘটনায় দুই মহিলা কনস্টেবল সহ গুরুতর ছয়জন, ভিলেন মদ্যপ পুলিশ
Image

থানার জীপ দূর্ঘটনায় দুই মহিলা কনস্টেবল সহ গুরুতর ছয়জন, ভিলেন মদ্যপ পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১ জুন৷৷ মদ্যপ পুলিশের গাড়ি চালনায় মারাত্মক দূর্ঘটনায় পড়ল কমান্ডার জীপ৷ গুরুতর আহত হয়েছেন আটজন৷ দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ বিলোনীয়া ও পিআর বাড়ির মাঝামাঝি দুর্গাপুর এলাকায়৷ আহত দুইজনকে সঙ্কটজনক অবস্থায় আগরতলায় টিএমসিতে রফার করা হয়েছে বিলোনীয়া হাসপাতাল থেকে৷ অন্য ছয়জনের চিকিৎসা চলছে বিলোনীয়া হাসপাতালে৷ আহতদের মধ্যে দুইজন মহিলা পুলিশ কনস্টেবলও রয়েছেন৷
সংবাদে প্রকাশ, পিআর বাড়ি থানার টিআর-০১-বি-১০৫৭ নম্বরের কমান্ডার জীপে করে পুলিশ কর্মীরা সরকারী কাজে বিলোনীয়া থানায় এসেছিলেন৷ ফেরার পথে জীপের চালক রাজীব বিশ্বাস তথা পুলিশ কনস্টেবল (ড্রাইভার) তৃষ্ণা অভয়ারণ্যের সামনে গাড়িটি থামান৷ সেখানে একটি টং দোকান থেকে কিছু কিনতে যান৷ তারপর সেখানে কিছুটা সময় ব্যয় করেন মদ্যপান করার জন্য৷ মদ্যপ অবস্থায় তিনি গাড়ি চালাতে থাকেন৷ তৃষ্ণা অভয়ারণ্য এলাকা থেকে কিছুদূর যাওয়ার পর দুর্গাপুর এলাকায় চালক রাজীব বিশ্বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ তাতে গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়৷ গাড়িতে থাকা এসআই মণীন্দ্র দেববর্মা, রাকেশ দেবনাথ, প্রিয়াঙ্কা পাল, তুস্মি সাংমা, গোবিন্দ ত্রিপুরা, জয়া বিশ্বাস, দুলাল দাস এবং মণির হোসেন৷ প্রত্যেকেই আহত হন৷ চালক রাজীব বিশ্বাস দূর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ পরে স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে বিলোনীয়া হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে মণীন্দ্র দেববর্মা ও রাকেশ দেবনাথকে সংকটজনক অবস্থায় আগরতলায় টিএমসিতে রেফার করা হয়৷ অন্যদের বিলোনীয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ এই ব্যাপারে পুলিশ একটি দূর্ঘটনার মামলা নিয়েছে৷ তবে অবাক করার বিষয় হল যেখানে পুলিশ মদ্যপ অবস্থায় যানবাহন না চালানোর জন্য জনগণকে সতর্ক করে থাকে, সেই জায়গায় গাড়িভর্তি পুলিশকর্মীর জ্ঞাতসারে পুলিশেরই গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়েছেন৷ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহল থেকে রীতিমতো উদ্বেগের সঞ্চার হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top