শ্রীনগর, ১ জুন (হি.স.): উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম হয়েছে দুই সন্ত্রাসবাদী| বৃহস্পতিবার ভোররাতে বারামুল্লা জেলার সোপোরে রাষ্ট্রীয় রাইফেলস এবং পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়| দীর্ঘক্ষণ ধরে গুলির লড়াই চলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দুই জঙ্গি| ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি একে-৪৭ রাইফেল, পাঁচটি ম্যাগাজিন, ১০৭ রাউন্ড তাজা কার্তুজ, দুটি পাউচ ও নগদ ২০০০ টাকা, এছাড়া দুটি রাবার স্ট্যম্প ও গয়না উদ্ধার হয়েছে|
শীর্ষ এক পুলিশ কর্তা জানিয়েছেন, যৌথবাহিনীর জওয়ানরা খবর পান উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরের নাটিপোরা এলাকায় একটি বাড়িতে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাত ৩.৩০ মিনিট ওই বাড়িটির পাশাপাশি গোটা এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা| তল্লাশি অভিযান চলাকালীন ওই বাড়ির ভিতরে লুকিয়ে থাকা দু’জন জঙ্গি যৌথ বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে| কালবিলম্ব না করে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী| শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম হয়েছে দুই জঙ্গি|

বারামুল্লায় এনকাউন্টারে খতম দুই জঙ্গি, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















