News Flash

  • Home
  • Uncategorized
  • বারামুল্লায় এনকাউন্টারে খতম দুই জঙ্গি, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র
Image

বারামুল্লায় এনকাউন্টারে খতম দুই জঙ্গি, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

শ্রীনগর, ১ জুন (হি.স.): উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম হয়েছে দুই সন্ত্রাসবাদী| বৃহস্পতিবার ভোররাতে বারামুল্লা জেলার সোপোরে রাষ্ট্রীয় রাইফেলস এবং পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়| দীর্ঘক্ষণ ধরে গুলির লড়াই চলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দুই জঙ্গি| ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি একে-৪৭ রাইফেল, পাঁচটি ম্যাগাজিন, ১০৭ রাউন্ড তাজা কার্তুজ, দুটি পাউচ ও নগদ ২০০০ টাকা, এছাড়া দুটি রাবার স্ট্যম্প ও গয়না উদ্ধার হয়েছে|
শীর্ষ এক পুলিশ কর্তা জানিয়েছেন, যৌথবাহিনীর জওয়ানরা খবর পান উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরের নাটিপোরা এলাকায় একটি বাড়িতে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাত ৩.৩০ মিনিট ওই বাড়িটির পাশাপাশি গোটা এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা| তল্লাশি অভিযান চলাকালীন ওই বাড়ির ভিতরে লুকিয়ে থাকা দু’জন জঙ্গি যৌথ বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে| কালবিলম্ব না করে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী| শেষ পর‌্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম হয়েছে দুই জঙ্গি|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top