News Flash

  • Home
  • Uncategorized
  • সাত সকালে রক্তে ভিজল জাতীয় সড়ক, আমতলী ও বাধারঘাটে যান সন্ত্রাসে নিহত দুই, গুরুতর পাঁচজন
Image

সাত সকালে রক্তে ভিজল জাতীয় সড়ক, আমতলী ও বাধারঘাটে যান সন্ত্রাসে নিহত দুই, গুরুতর পাঁচজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ আবারো রক্তে ভিজল রাজপথ৷ রবিবার সকালে বুলেরু গাড়ি এবং বাসের মুখোমুখি

আমতলীতে রবিবার সকালে দূর্ঘটনাগ্রস্ত বুলেরো৷ ছবি নিজস্ব৷

সংঘর্ষে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে৷ গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন৷ তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ এদিকে, অন্য আরেকটি ঘটনায় সাতসকালে অটোর ধাক্কা এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷
এদিন সকাল ৫টা ২০ মিনিটে নাগেরজলা বাস স্ট্যান্ড থেকে সাব্রুমের উদ্দেশ্যে রওয়ানা দেয় টিআর-০১-১৪৭৮ নম্বরের বাসটি৷ সকাল ৫টা ৪৫ মিনিট নাগাদ আমতলি সুকল সংলগ্ণ এলাকায় উদয়পুর থেকে আগরতলাগামী বুলেরু গাড়ির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়৷ দুটি গাড়ি প্রচন্ড গতিতে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ বাসের সাথে সংঘর্ষে বুলেরু গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়৷ বাসটিও ক্ষতিগ্রস্থ হয়েছে৷ এই ঘটনায় বুলেরু গাড়ির যাত্রীরা গুরুতর আহত হন৷ সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় আমতলি থানা এবং দমকল বাহিনীকে৷ পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে হাপানিয়াস্থিত টিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহতরা হলেন শান্তিরবাজারের বাসিন্দা সঞ্জয় মগ(২০), সূর্যমনিনগরের বাসিন্দা বিশ্বজিৎ নম(৫০), শান্তিরবাজারের বাসিন্দা সঞ্জিব মজুমদার, মাতারবাড়ির বাসিন্দা সুজিত নম(২৭), শালগড়ার বাসিন্দা জামাল হুসেন(২০) এবং উদয়পুর শান্তিপল্লীর বাসিন্দা কুলদীপ পোদ্দার(২৬)৷ তাদের মধ্যে কুলদীপ পোদ্দারকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা দেন৷ এদিকে, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাদের জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুলেরু গাড়িটি অস্বাভাবিক গতিতে ছিল৷ ফলে, দূর্ঘটনাটি ঘটেছে৷ বাসটির গতিও স্বাভাবিকের তুলনায় বেশি ছিল৷ দুটি গাড়ির গতির কারণেই দূর্ঘটনাটি ঘটেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের৷ জনৈক প্রাতঃভ্রমণকারী জানিয়েছেন, বুলেরু গাড়িটি প্রচন্ড গতিতে আসছিল৷ যে গতিতে গাড়িটি চলছিল, তাতে চালকের পক্ষে যেকোন মুহুর্তে নিয়ন্ত্রণ কোনভাবেই সম্ভব নয় বলে জানান তিনি৷
আমতলি থানার পুলিশ দূর্ঘটনাগ্রস্থ দুটি গাড়ি আটক করে থানায় নিয়ে গেছে৷ পুলিশ একটি মামলাও নিয়েছে৷ দিকে, রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ আমতলি থেকে বাধারঘাট যাওয়ার পথে টিআর-০১-এফ-২৪০০ নম্বরের একটি অটো রিক্সা নিমবাগ এলাকায় সুভাষ দেবনাথ(৫০) নামে এক পথচারিকে ধাক্কা মারে৷ তাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান৷ জানা গেছে, তিনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন৷ স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে হাপানিয়াস্থিত টিএমসি হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন৷ পুলিশ ঘাতক অটো এবং চালককে আটক করেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top