News Flash

  • Home
  • Uncategorized
  • রেগায় দায়িত্বপ্রাপ্তদের চাপে রাখতে গিয়ে নজরদারিতে মিলল গড়মিল
Image

রেগায় দায়িত্বপ্রাপ্তদের চাপে রাখতে গিয়ে নজরদারিতে মিলল গড়মিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ রেগা প্রকল্প বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্তদের চাপে রাখার জন্যই দপ্তর নজরদারী চালায়৷ তাতে অনেক ক্ষেত্রে গড়মিল ধরা পড়ে৷ ফলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয় গ্রামোন্নয়ন দপ্তর৷ সেই অনুযায়ী জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্ট বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণের৷ বৃহস্পতিবার মহাকরণে একথা জানিয়েছেন গ্রামোন্নয়ন দপ্তরের প্রধান সচিব জি এস জি আয়েঙ্গার৷ সাথে তিনি এও বলেছেন, অনেকেই কাজে ফাকি দিয়ে থাকেন৷ কিন্তু, দপ্তর রেগা প্রকল্প বাস্তবায়নে যারাই গড়মিল করার চেষ্টা করেন কিংবা ফাকি দেন তাদের খঁুজে বের করে ব্যবস্থা নেয়৷ এদিন তিনি জানান, রেগা প্রকল্পে এসেট আইডি তৈরী করা এবং জিও ট্যাগিংয়ে সারা দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরা৷ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটকা এবং তামিলনাড়ুর পরেই ত্রিপুরার স্থান রয়েছে৷ এখনও পর্যন্ত তিন লক্ষ  কুড়ি হাজার এসেট আইডি তৈরী হয়েছে এবং দুই লক্ষ সত্তর হাজার জিও ট্যাগিং হয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top