News Flash

  • Home
  • Uncategorized
  • আনোয়ারা ইস্যুতে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখাল ছাত্র পরিষদ, বাহবা কুড়াতে তৎপরতা বাহুবলী পুলিশের
Image

আনোয়ারা ইস্যুতে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখাল ছাত্র পরিষদ, বাহবা কুড়াতে তৎপরতা বাহুবলী পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ মহিলা পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্রী আনোয়ারা চৌধুরীর মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মানিক সরকারকে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানায় তৃণমূল ছাত্র পরিষদ৷ বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে যোগ দিতে যাবার পথে ভিআইপি রোডে পরিষদের কর্মীরা মুখ্যমন্ত্রীর পথ আটকায়৷ বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী রুট বদল করে অন্য রাস্তা দিয়ে বিধানসভায় পৌছান৷ মুখ্যমন্ত্রী চলে যাবার পর ছাত্র পরিষদের কর্মীরা মহাকরণে যাবার রাস্তায় ধর্ণায় বসেন৷ অবশেষে পুলিশ তাদের গ্রেপ্তার করে৷ এই ঘটনায় ভিআইপি রোডে দীর্ঘক্ষন যান চলাচল ব্যহত হয়েছে৷
এদিন সকালে তৃণমূল ছাত্র পরিষদের শতাধিক কর্মী মহাকরণ ও বিধানসভায় যাবার মূল ফটকের বাইরে জড়ো হন৷ আশ্বর্য্যের বিষয় হল, বিধানসভা অধিবেশন চলাকালীন কড়া নিরাপত্তা মোতায়েন থাকা সত্বেও তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের ভিড়তে দিয়েছে পুলিশ৷ মূলত, আনোয়ারা মৃত্যু ইস্যুতে তৃণমূল ছাত্র পরিষদ মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানাতে পৌছে যায় ভিআইপি রোডে৷ স্থানীয় জনগণ সাতসকালে এধরনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন৷ পরিস্থিতি বেগতিক ঘটতে পারে, তাই পুলিশের উচ্চ পদস্থ আধিকারকীরা সেখানে গিয়ে উপস্থিত হন৷ কিন্তু, আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার কোন উদ্যোগ নেয়নি৷ জানা গেছে, পুলিশের এধরনের কোন ঘটনা ঘটতে পারে বলে খবর ছিল৷ গোয়েন্দাদের কাছেও এমন কোন খবর ছিল না৷ ফলে, অনেকটা অপ্রস্তুত হয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে তৎক্ষনাৎ কোন ব্যবস্থা নেয়নি পুলিশ৷
সময়মতো মুখ্যমন্ত্রী ঐ রাস্তা দিয়ে বিধানসভা অধিবেশনে যোগ দিতে যাচ্ছিলেন৷ তাঁকে দেখেই তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা তাঁর গাড়ি আটকায় এবং কালো পতাকা দেখায়৷ একসময় পরিষদের কর্মীরা রাস্তায় শুয়ে পড়েন৷ বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী গতিপথ পাল্টে বিধানসভায় হাজির হন৷ মুখ্যমন্ত্রী চলে যাবার পর পরিষদের কর্মীরা ধর্নায় বসেন৷ তখন তাদের পুলিশ গ্রেপ্তার করে৷ জানা গেছে, সন্ধ্যা ছয়টায় তাদের ছেড়ে দিয়েছে পুলিশ৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top